Advertisement
E-Paper

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে কেরলমে কোহলি, ভারতের প্রস্তুতি শিবির শুরুর আগের দিনই চলে এলেন লন্ডন থেকে

গত ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তার পর দু’জনেই আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭
Picture of Cricket

কেরলমে বিরাট কোহলি। ছবি: পিটিআই।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে ভারতে চলে এলেন বিরাট কোহলি। বুধবার লন্ডন থেকে তিরুঅনন্তপুরমে পৌঁছেছেন কোহলি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে বেশ কিছু ক্রিকেটপ্রমী ভিড় করেছিলেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম এক দিনের ম্যাচ ২৭ সেপ্টেম্বর। তিরুঅনন্তপুরমে বৃহস্পতিবার থেকে শুরু হবে শুভমন গিলদের প্রস্তুতি। তার আগের দিনই কেরলমের শহরে পৌঁছে গেলেন কোহলি। খেলা বা ব্যক্তিগত প্রয়োজন না থাকলে কোহলি এখন সাধারণত পরিবার নিয়ে লন্ডনের বাড়িতে থাকেন। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে এসেছেন। বিমানবন্দরে তাঁকে কেরলমের ঐতিহ্য অনুযায়ী স্বাগত জানানো হয়। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় থেকেই আগামী এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দেবে ভারতীয় শিবির। তাই এই সিরিজ়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। কোহলিও সেই মতো প্রস্তুতি শিবিরের প্রথম দিন থেকেই সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন।

গত ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন কোহলি এবং রোহিত শর্মা। তার পর থেকে দু’জনেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে দুই সিনিয়র ব্যাটারের দিকে বাড়তি নজর থাকবে কোচ গম্ভীরের। নজর থাকবে ক্রিকেটপ্রেমীদেরও।

India Vs West Indies ODI Virat Kohli Keralam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy