Advertisement
E-Paper

শ্রীলঙ্কাকে হারিয়েও টেস্ট বিশ্বকাপ পয়েন্ট তালিকায় বাংলাদেশের নীচে ভারত, ফাইনালে উঠতে সামনে কঠিন লড়াই

শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়েছে ভারত। তার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৬:১২
cricket

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়েছে ভারত। গলে তারা জিতেছে ১৬৫ রানে। তার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই। বাকি সব ক’টি টেস্টই শুভমন গিলদের সামনে মরণ-বাঁচন ম্যাচ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচেই থেকে গিয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে। ৪৮.১৫ থেকে তা বেড়ে হয়েছে ৫৩.৩৩। ১০টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে তারা। চারটিতে হেরেছে এবং একটি ড্র। ভারতের পয়েন্ট ৬৪।

ভারতের ঠিক উপরেই রয়েছে বাংলাদেশ। পাঁচটি ম্যাচের তিনটি জেতায় তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। সকলের উপরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ন’টি ম্যাচ খেলে জিতেছে সাতটিতে। তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৬। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা চারটি ম্যাচের তিনটিতেই জিতেছে। তাদের পয়েন্ট শতাংশ ৭৫। তিনে থাকা নিউ জ়িল্যান্ড ছ’টি ম্যাচের চারটিতে জেতায় পয়েন্ট শতাংশ ৭২.২২।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে বাকি আটটি টেস্টের অন্তত সাতটি জিততে হবে। সে ক্ষেত্রে তাদের পয়েন্ট শতাংশ হবে ৬৮.৫২। ছ’টি জিতে দু’টি হারলে পয়েন্ট শতাংশ হবে ৬২.৯৬। যদি কোনও ভাবে শাস্তি হিসাবে ভারতের পয়েন্ট কাটা যায়, তা হলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও ধাক্কা খাবে।

শ্রীলঙ্কা সিরিজ় শেষ হওয়ার পর নভেম্বরে নিউ জ়িল্যান্ডে গিয়ে দু’টি টেস্ট খেলবে ভারত। পরের বছর ফেব্রুয়ারিতে এ দেশে আসবে অস্ট্রেলিয়া। রয়েছে পাঁচটি টেস্ট। প্রতিটিই গুরুত্বপূর্ণ শুভমনদের কাছে।

India vs Sri Lanka World Test Championship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy