Advertisement
E-Paper

দুই গোলার্ধে দুই মেজাজে

বিশ্বকাপ শেষ হতে না হতেই নতুন ইনিংসে নেমে পড়লেন এক ঝাঁক ক্রিকেটার। সুরেশ রায়না তাঁর ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরিকে বিয়ে করেছেন শুক্রবার। এ দিন বিয়ে করে ফেললেন ডেভিড ওয়ার্নার। গত বৃহস্পতিবার নতুন জীবন শুরু করে দিলেন শন মার্শও। ওয়ার্নার বিয়ে করলেন তাঁর বহু দিনের বান্ধবী ক্যান্ডিস ফ্যালজনকে।

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৫ ০৩:২৪
সস্ত্রীক মার্শের ছবি ইনস্টাগ্রাম

সস্ত্রীক মার্শের ছবি ইনস্টাগ্রাম

বিশ্বকাপ শেষ হতে না হতেই নতুন ইনিংসে নেমে পড়লেন এক ঝাঁক ক্রিকেটার। সুরেশ রায়না তাঁর ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরিকে বিয়ে করেছেন শুক্রবার। এ দিন বিয়ে করে ফেললেন ডেভিড ওয়ার্নার। গত বৃহস্পতিবার নতুন জীবন শুরু করে দিলেন শন মার্শও। ওয়ার্নার বিয়ে করলেন তাঁর বহু দিনের বান্ধবী ক্যান্ডিস ফ্যালজনকে। বিয়ের আগে দু’জনের ছবি পোস্ট করে ওয়ার্নার তাঁর হবু স্ত্রীর উদ্দেশে লেখেন, ‘স্বামী-স্ত্রী হওয়ার আগের রাত। দিনটার জন্য অপেক্ষা করতে পারছি না। তোমাকে ভীষণ ভালবাসি।’ নিউ সাউথ ওয়েলসের বেরি শহরে বিয়ে করলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন। অন্য দিকে, পারথে একটি অনুষ্ঠানে গত বৃহস্পতিবার বান্ধবী রেবেকা ও’ডনোভানকে বিয়ে করলেন মার্শ। তিনিও আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে ভারত চলে আসছেন।

আইপিএল খেলতে ভারত রওনা হওয়ার আগে ইনস্টাগ্রামে ক্রিস গেইল।

• ...এই সেই বাড়ি যেখানে সব কিছু শুরু হয়েছিল...এই বাড়িতেই কাটে আমার শৈশব। এখানেই আমার বড় হয়ে ওঠা। দু’টো ঘরে আমরা সাত জন থাকতাম। বাড়িটার অন্য একটা দিকে ছিল আরও কয়েক জন। সব মিলিয়ে জনা দশেকের জন্য একটাই বাথরুম, বিদ্যুৎ ছিল না। এই শিকড়ের কাছে আমি কৃত়জ্ঞ। আজ যে জায়গায় পৌঁছেছি, যে মানুষটা হয়ে উঠেছি, সব এই শুরুর জন্যই! আজ রওনা দিলাম। কিন্তু আবার এখানে এসে কিছু পরিবর্তন করব...এদের হাসিমুখ দেখে যাচ্ছি।

players mood david warners marraige shaun marsh marraige sports news

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy