E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পিছোল শিল্ড, মহমেডানকে নিয়ে ধোঁয়াশা

নির্ধারিত দিনে শিল্ড না হওয়ার বিষয়টির সূত্রপাত হয় শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের কলকতা লিগ জয়ের দিনে। বারাসত স্টেডিয়ামে জয়সূচক গোল করে লিগ জেতান সায়ন বন্দ‌্যোপাধ‌্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৭
আইএফএ শিল্ড।

আইএফএ শিল্ড। — ফাইল চিত্র।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে না আইএফএ শিল্ড। আইএফএ সূত্র মারফৎ জানা গিয়েছে, এক দিন পিছিয়ে বুধবার থেকে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ডেকান এফসি ম‌্যাচ দিয়ে হবে শিল্ডের বোধন।

নির্ধারিত দিনে শিল্ড না হওয়ার বিষয়টির সূত্রপাত হয় শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের কলকতা লিগ জয়ের দিনে। বারাসত স্টেডিয়ামে জয়সূচক গোল করে লিগ জেতান সায়ন বন্দ‌্যোপাধ‌্যায়। এর পরেই মহমেডান কর্তারা অভিযোগ করেন, সেই গোলটির পাস বাড়ানোর সময়ে অফসাইডে ছিলেন সাহাল আব্দুল সামাদ। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত শিল্ড বয়কটের হুঁশিয়ারি দিয়ে আইএফএকে চিঠি দেয় মহমেডান।

এই চিঠি পাওয়ার পরেই আইএফএ থেকে পাল্টা একটি চিঠি পাঠানো হয় মহমেডানকে। সোমবার বিকেলে বিষয়টি নিয়ে আলোচনার জন‌্য সাদা-কালো কর্তাদের ডেকে পাঠানো হয়েছে। আইএফএ সূত্রে খবর, কলকাতা লিগের দু’টি দলের কাছে শিল্ড খেলার প্রস্তাব ইতিমধ‌্যে দেওয়া হয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্তের বক্তব‌্য, “মহমেডানের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে চব্বিশ ঘণ্টার মধ‌্যে নতুন দল তো প্রস্তুত হয়ে নামতে পারবে না। তাই বুধবার থেকেই শিল্ড শুরু হবে।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
ifa shield Mohammedan SC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy