Advertisement
E-Paper

কলকাতায় তৈরি হবে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, প্রাক্তন ফুটবলারদের নিয়ে ঘোষণা মিঠুনের

বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ঘোষণায় মিঠুনের সঙ্গে সোমবার ছিলেন প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, মিহির বসু এবং অমিত ভদ্র। তাঁরা বিভিন্ন জেলায় গিয়ে ফুটবলার খুঁজে আনবেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৯
BJP leader and actor Mithun Chakraborty announces launch of Bengal Football Academy

মিঠুন চক্রবর্তী। —ফাইল চিত্র।

বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি খোলার কথা ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন সোমবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান।

মিঠুনের সঙ্গে সোমবার ছিলেন প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, মিহির বসু এবং অমিত ভদ্র। তাঁরাই বিভিন্ন জেলায় গিয়ে ফুটবলার খুঁজে আনবেন বলে জানানো হয়েছে।

আগের তৃণমূল সরকার মাঠ দেয়নি, এই অভিযোগ করে মিঠুন বলেন, ‘‘অনেক বছর ধরেই এই অ্যাকাডেমি খোলার চেষ্টা করেছিলাম। কিন্তু গত ১৫ বছর যে সরকার ছিল, তারা আমাদের কিছুই দেয়নি। বিশেষ করে আমার কথা ভেবেই কিছু দেয়নি। মাঠ চেয়েছি, দেয়নি। এখন আমাদের সরকার এসেছে, এবং সরকার আমাদের সম্পূর্ণ ভাবে সাহায্য করছে।’’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর উদ্যোগের প্রশংসা করে মিঠুন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী এগিয়ে এসেছেন। ওঁরা আমাদের বলেছেন, ‘আপনারা এগিয়ে যান, যে ভাবে সাহায্য দরকার আমরা করব এবং সম্পূর্ণ ভাবে পাশে থাকব।’”

কী ভাবে অ্যাকাডেমির কাজ হবে, জানিয়ে মিঠুন বলেন, ‘‘আমাদের সঙ্গে বড় বড় ফুটবলার রয়েছেন। তাঁরা বিভিন্ন জেলায় যাবেন। সেখান থেকে ৬০ জন ছেলেকে তুলে আনা হবে। তাদের মধ্যে গ্রামের ছেলেরা যেমন থাকবে, শহরের ছেলেরাও থাকবে। বিশেষ করে আমাদের আদিবাসী এবং পাহাড়ের ভাল ফুটবলারদের আনা হবে। মোট ৬০ জনকে নিয়ে আমরা তৈরি করব বেঙ্গল ফুটবল একাডেমি। আমার ইচ্ছে, আগামী এক-দুই বছরের মধ্যে এরা জুনিয়র দলে খেলার জন্য তৈরি হয়ে যাক।’’

কেথায় এই অ্যাকাডেমি হবে তা এখনও ঠিক হয়নি। মিঠুন শুধু এটুকু জানান, কলকাতাতেই এটি তৈরি হবে। তিনি বলেন, ‘‘আমরা অপেক্ষা করছি সরকার কখন টেন্ডার ডেকে মাঠ আমাদের হাতে তুলে দেবে। আমরা তিন-চারটে মাঠের মধ্যে যেকোনও একটা বেছে নেব। এখনও নির্দিষ্ট কোনও মাঠ চূড়ান্ত হয়নি। তবে অ্যাকাডেমি কোথায় হবে, সে বিষয়ে আমরা ভেবে রেখেছি। আজ এটুকু সিদ্ধান্ত হয়েছে যে, পরিকাঠামোটি কলকাতার মধ্যেই তৈরি করা হবে। এর জন্য যা যা করা দরকার, তার কাজ এখনই শুরু হয়ে গিয়েছে।’’

Mithun Chakraborty BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy