Advertisement
E-Paper

তাঁর কীর্তিকেও ছাপিয়ে যাবে বড় ছেলে, বিশ্বাস করেন রোনাল্ডো, তবে বলে দিলেন একটি সমস্যাও

বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেন, ছেলে তাঁর কীর্তিকেও ছাপিয়ে যাবে। তবে একটি বিষয়ে সাবধান করে দিয়েছেন তিনি। সেটি কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১৯:৪০
football

বড় ছেলের সঙ্গে রোনাল্ডো। ছবি: সমাজমাধ্যম।

দীর্ঘদিন ধরেই বাবার দেখানো পথে হাঁটছে। বাবার দেখাদেখি ফুটবল খেলা শুরু করেছে। বাবা যে ক্লাবে যায়, সে-ও সেই ক্লাবেই যায়। বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেন, ছেলে তাঁর কীর্তিকেও ছাপিয়ে যাবে। তবে একটি বিষয়ে সাবধান করে দিয়েছেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যমে রোনাল্ডোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, আল নাসেরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখছেন তিনি। বাকি দলের সঙ্গে অনুশীলন করছিল রোনাল্ডোর ছেলেও।

পাশে বসে থাকা এক কর্তাকে রোনাল্ডো বলেন, “ও খুব ভাল ছেলে। সত্যি বলছি, ও খুব ভাল। বাকিরা (সন্তানেরা) আরও বেশি শক্তিশালী। বিশেষ করে ছোটগুলো। কিন্তু এই ছেলেটাকে নিয়ে কোনও সমস্যা হয় না। ওর বয়সে আমি যেরকম ছিলাম, তার চেয়েও ও শক্তিশালী। আমি ছোটখাটো দেখতে ছিলাম। মনে হয় ও আমার চেয়েও বড় হবে। কিন্তু খিদে বজায় রাখাই সবচেয়ে কঠিন।”

রোনাল্ডো ২০২২-এ আল নাসেরে যোগ দিয়েছিলেন। তার পরের বছরই রোনাল্ডোর ছেলে আল নাসেরের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। তার আগে সে বাবার সঙ্গেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলে অনুশীলন করত। এ বছরের মার্চে রোনাল্ডোর ছেলেকে দেখা গিয়েছিল অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে। তার পর পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলেও অনুশীলন করেছে। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচও খেলেছে।

Cristiano Ronaldo Al Nassr

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy