Advertisement
E-Paper

পর্তুগালের হয়ে না-ও খেলতে পারে রোনাল্ডোর ছেলে, সুযোগ রয়েছে তিনটি দেশের প্রতিনিধিত্ব করার

কোচ জর্জে জেসুসের সঙ্গে ঝামেলার জেরে পর্তুগালের হয়ে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে রোনাল্ডোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র চাইলেই পর্তুগালের হয়ে না-ও খেলতে পারে। কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৭:০০
football

ছেলের সঙ্গে রোনাল্ডো। — ফাইল চিত্র।

কোচ জর্জে জেসুসের সঙ্গে ঝামেলার জেরে পর্তুগালের হয়ে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে রোনাল্ডোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র চাইলেই পর্তুগালের হয়ে না-ও খেলতে পারে। আরও তিনটি দেশের হয়ে খেলার বিকল্প রয়েছে তার হাতে।

রোনাল্ডোর ছেলের বয়স এখন ১৬। সে পর্তুগালের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছে। অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সে ১৩টি ম্যাচে ৫টি গোল করেছে। পর্তুগালের ফুটবল সংস্থার ওয়েবসাইটে তেমনই দেওয়া রয়েছে।

রোনাল্ডোর ছেলে জুনিয়র পর্যায়ে পর্তুগালের হয়ে খেলার সুযোগ নিয়েছে। তবে সে স্পেন এবং আমেরিকার হয়েও খেলতে পারে। শুধু তাই নয়, কাবো ভার্দের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে বলে জানা গিয়েছে। পর্তুগালের ফুটবল সংস্থার সঙ্গে এই মুহূর্তে রোনাল্ডোর যে সম্পর্কে, তাতে তাঁর ছেলেকে ভবিষ্যতে অন্য দেশের হয়ে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

কেন তিনটি দেশের হয়ে খেলতে পারে রোনাল্ডোর ছেলে। আসলে ক্রিশ্চিয়ানো জুনিয়র জন্মেছে ক্যালিফোর্নিয়ায়। ফলে আমেরিকার হয়ে খেলতে সমস্যা নেই তার।

বাবা রোনাল্ডো রিয়াল মাদ্রিদে খেলেছেন দীর্ঘ দিন। সেই সময় পাঁচ বছর স্পেনে কাটিয়েছে রোনাল্ডোর ছেলে। ফলে স্পেন যদি চায় তাকে নিজের দেশের হয়ে খেলাতে পারে। তবে ফিফার নিয়ম অনুযায়ী, শুধু কোনও দেশকেই সেই দেশের প্রতিনিধিত্ব করা যাবে না। আরও কিছু বিষয় পূরণ করতে হবে।

স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, রোনাল্ডোর ঠাকুমার সঙ্গে যোগসূত্র রয়েছে কাবো ভার্দে। তবে শুধু সে কারণেই সেই দেশের হয়ে খেলতে পারবে না। আরও অনেক বিষয় যাচাই করতে হবে।

Cristiano Ronaldo Ronaldo Jr

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy