Advertisement
E-Paper

মঙ্গলবার সামনে ওমানের ক্লাব! এএফসি চ‍্যাম্পিয়ন্স লিগে নামার আগে ইস্টবেঙ্গল ফুটবলারদের মুখে শুধুই কোচ হাবাসের নাম

ইন্টার কাশীর বিরুদ্ধে গোল করেছেন দানি রামিরেজ়, পিভি বিষ্ণু, আকে লোবা ও লুকাস জুয়োলিনস্কি। আল-সিবের বিরুদ্ধে নামার আগে চার জনই কোচ হাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৭:৫১
football

অনুশীলনে ইস্টবেঙ্গলের ফুটবলার দানি রামিরেজ়। ছবি: সংগৃহীত।

আইএসএলে দুর্দান্ত শুরু করেছে গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এ বার সামনে ওমানের ক্লাব আল-সিব। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এখনও পর্যন্ত জয় আসেনি। প্রথম জয়ের লক্ষ্যে আন্তোনিয়ো লোপেজ় হাবাসের দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ফুটবলারদের মুখেও শুধুই কোচ হাবাসের নাম।

আইএসএলে প্রথম দুই ম্যাচই ছিল অ্যাওয়ে। তাতে কী? প্রথমে চার্চিল ব্রাদার্সকে তাদের ঘরের মাঠে ৪-০ ও তার পর ইন্টার কাশীকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ছন্দে রয়েছে দল। এই ছন্দই ধরে রাখতে চাইছেন হাবাস।

ইন্টার কাশীর বিরুদ্ধে গোল করেছেন দানি রামিরেজ়, পিভি বিষ্ণু, আকে লোবা ও লুকাস জুয়োলিনস্কি। আল-সিবের বিরুদ্ধে নামার আগে চার জনই কোচ হাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।

রামিরেজ়— আমাদের একতাই আমাদের শক্তি। প্রত্যেকে জার্সিটার জন্য খেলে। কোচ হাবাস এমন একটা দল তৈরি করেছেন, যেখানে প্রত্যেকে প্রত্যেকের জন্য় খেলে। দুর্দান্ত একটা সাজঘর আমাদের। সিনিয়র ফুটবলার হিসেবে আমি দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করি। ওমান ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ঠাসা সূচি হলেও চ্যাম্পিয়নেরা অজুহাত দেয় না। ৩ পয়েন্ট নিয়েই ফিরতে চাই।

বিষ্ণু— চলতি আইএসএলে প্রথম গোল করেছি। আত্মবিশ্বাস বেড়েছে। কোচ হাবাস আমাকে স্বাধীনতা দিয়েছেন। আমার উপর বিশ্বাস রেখেছেন। মাঠে নেমে নিজের খেলা খেলতে বলেছেন। সেটাই করেছি। এ বার সামনে আল-সিব। নিজেদের সেরাটা দেব।

লোবা— কোচ হাবাসের কাছে কৃতজ্ঞ। প্রথম বার শুরু থেকে খেলিয়েছেন। গোল করতে পেরে খুব ভাল লাগছে। গত বারের চ্যাম্পিয়ন হিসেবে শুরুতে পর পর জয় দরকার ছিল। সেটা করেছি। চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম দুটো ম্যাচ আমরা ভাল খেলেছি। কিন্তু জিততে পারিনি। এ বার সেটা করে দেখাতে চাই।

জুয়োলিনস্কি— আইএসএল অভিষেকে গোল করতে পেরেছি। ইকনমিডিসকে অ্যাসিস্টের জন্য ধন্যবাদ। কোচ হাবাস ভরসা রেখেছেন। উনি জানেন, কাকে কখন কাজে লাগাতে হয়। আল-সিব ম্যাচ আমাদের জিততেই হবে। সেই রকমই খেলব।

East Bengal AFC Champions League Two

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy