E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাশিয়ার কাছে হার ভারতের মেয়েদের

ফিফা ক্রমতালিকায় রাশিয়া ২৭তম স্থানে। ভারত ৬৯ নম্বরে। শুরু থেকেই রক্ষণ শক্তিশালী করে খেলছিল ভারতীয় দল। গোলরক্ষক মোনালিসা দেবী বেশ কয়েক বার নিশ্চিত গোলও বাঁচান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৭:১১
মরিয়া: ভারত-রাশিয়া ম্যাচে বল দখলের লড়াই।

মরিয়া: ভারত-রাশিয়া ম্যাচে বল দখলের লড়াই। ছবি: সুদীপ্ত ভৌমিক।

আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ব্রাজ়িলের বিরুদ্ধে ০-৪ হার। তার পরে উরুগুয়ের কাছে ১-৬ হেরেছিলেন রায়ান উইলিয়ামসরা। এ বার মেয়েদের দলও হারল। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত কিশোর ভারতী স্টেডিয়ামে রাশিয়া ৪-০ হারাল সঙ্গীতা বাসফোরদের।

ফিফা ক্রমতালিকায় রাশিয়া ২৭তম স্থানে। ভারত ৬৯ নম্বরে। শুরু থেকেই রক্ষণ শক্তিশালী করে খেলছিল ভারতীয় দল। গোলরক্ষক মোনালিসা দেবী বেশ কয়েক বার নিশ্চিত গোলও বাঁচান। তা সত্ত্বেও গতির বিরুদ্ধে ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু মালবিকা পি-র শট বাঁচিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক নাতালিয়া সিলিনা। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে রাশিয়াকে এগিয়ে দেন ইয়ানা শেইনা।

প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধে কিশোর ভারতী স্টেডিয়ামের মাঠের অবস্থা আরও বেহাল হয়ে যায়। ফলে খেলা থেকে হারিয়ে যেতে শুরু করে ভারতীয় দল। এই পরিস্থিতিতে ৬০ মিনিটে ২-০ করেন কিরা পেতুকোভা। পাঁচ মিনিট পরে তিনিই ব্যবধান বাড়ান। ৮১ মিনিটে ইয়ানা সিভিস্তুনোভা৪-০ করেন।

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি কিশোর ভারতী স্টেডিয়ামেই ১১ অক্টোবর। ভারতীয় দল কি পারবে ঘুরে দাঁড়াতে?

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
India Women Football Indian Football Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy