আর্জেন্টিনার জার্সিতে অবসর নিয়েছেন লিয়োনেল মেসি। মঙ্গলবার বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন। স্বামীর বিদায়ী ম্যাচে গ্যালারিতে তিন সন্তানকে নিয়ে হাজির ছিলেন স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জো। এক দিন পর মেসির উদ্দেশে আবেগপ্রবণ চিঠি লিখলেন তিনি।
মেসির বিদায়ী ম্যাচে আন্তোনেয়ার চোখেও জল দেখা গিয়েছিল। তবে দ্রুত নিজেকে সামলে নিয়েছিলেন। চিঠিতে অবশ্য আবেগ লুকোনোর কোনও চেষ্টাই করেননি। তিনি তৃপ্ত মেসির এই যাত্রায় তাঁর পাশে থাকতে পেরে।
আন্তোনেয়া বলেছেন, “কিছু কিছু রাত আসে যা গোটা জীবনকে বুঝিয়ে দেয়। গত কাল রাতটা তেমনই ছিল। এত মানুষের ভালবাসার মাঝে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দারুণ লাগছিল। প্রচুর মানুষ তোমাকে ধন্যবাদ জানাচ্ছিল এবং এত বছর ধরে তুমি ওদের যা দিয়েছো, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছিল। এই ভালবাসা তুমি আদায় করে নিয়েছ। তোমার ব্যক্তিত্ব, বিনয়, দায়বদ্ধতা এবং এই জার্সির জন্য যে ভাবে হৃদয় দিয়ে খেলেছ, তার জন্যই এত ভালবাসা পাচ্ছ।”
আরও পড়ুন:
আন্তোনেয়ার সংযোজন, “এই চলার পথে তোমার পাশে থাকতে পেরে আমি আপ্লুত। জীবনের এত বড় অধ্যায়ে তোমার সঙ্গে থাকতে পেরে রোমাঞ্চিত। আমাদের এত শিক্ষা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ! আমরা তোমায় ভালবাসি। সবসময় তোমার সঙ্গে থাকব।”