E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পেনাল্টি নষ্ট হালান্ডের, এগিয়েও ড্র ম্যান সিটির

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৮
হতাশ: গোল নষ্ট করার পরে হালান্ড। বৃহস্পতিবার।

হতাশ: গোল নষ্ট করার পরে হালান্ড। বৃহস্পতিবার। ছবি: রয়টর্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। বক্সিং ডে-তে ঘরের মাঠে জিতে শেষ করতে চেয়েছিলেন ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। কিন্তু আর্লিং হালান্ড পেনাল্টি নষ্ট করায় সেই স্বপ্ন পূরণ হয় না সিটি ম্যানেজারের।

প্রথমার্ধে ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৬ মিনিটে তা শোধ করেন ইলিমান এনদিয়াই। দ্বিতীয়ার্ধে ম্যান সিটিকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন হালান্ড। কিন্তু তাঁর পেনাল্টি বাঁচিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ফিরতি বলে তিনি গোল করেন হালান্ড। কিন্তু অফসাইডের সেই গোল জন্য বাতিল করে দেওয়া হয়।

হতাশায় মাঠে বসে পড়েন পেপ। শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জিতেছে ম্যান সিটি। এভার্টনকেও হারাতে না পারায় পেপ হতাশ। বলেছেন, ‘‘এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। জানি না কী হচ্ছে। আমাদের কাছে জেতার সুযোগ তৈরি হচ্ছে অথচ আমরা পুরো পয়েন্ট পাচ্ছি না।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
EPL Manchester City Erling Haaland Man City

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy