E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খেতাব হারাতে পারে সিটি

সিটির বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে ছিল আয় ও স্পনসরশিপের বিষয়ে সঠিক তথ্য না দেওয়া, কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য, উয়েফা এবং ইপিএলের নিয়ম লঙ্ঘন করা। তদন্তে সহযোগিতা না করার অভিযোগও উঠেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৩

ছবি: সংগৃহীত।

আর্থিক নিয়ম ভঙ্গ করে বিপাকে ম্যাঞ্চেস্টার সিটি। ১১৫টির মধ্যে ১১৪টি অভিযোগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব কেড়ে নেওয়া হতে পারে আর্লিং হালান্ডদের।

সিটির বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে ছিল আয় ও স্পনসরশিপের বিষয়ে সঠিক তথ্য না দেওয়া, কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য, উয়েফা এবং ইপিএলের নিয়ম লঙ্ঘন করা। তদন্তে সহযোগিতা না করার অভিযোগও উঠেছে। এর আগেও ব্যয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তবে ম্যান সিটি দোষী সাব্যস্ত হলেও সরকারি ভাবে তাদের শাস্তি এখনও ঘোষণা হয়নি। ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ম্যান সিটি অবৈধ ভাবে ইপিএলখেতাব পেয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Manchester City

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy