E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হালান্ডদের জয়রথ থামাল অ্যাস্টন ভিলা

শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল অ‌্যাস্টন ভিলা। ৬ মিনিটের মাথায় ডিফেন্ডার মার্ক গেহির ভুলে বল পেয়ে অধিনায়ক জন ম‌্যাকগিনের পাস থেকে গোল করেন নিকোলাস। প্রথমার্ধে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি এনজ়ো মারেস্কার দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০৬:৪৬
হতাশ: হালান্ড গোল করলেও দল জিতল না। শনিবার।

হতাশ: হালান্ড গোল করলেও দল জিতল না। শনিবার। ছবি: রয়টার্স।

টানা সাত ম‌্যাচ পরে ইপিএলে থামল ম‌্যাঞ্চেস্টার সিটির জয়রথ। শনিবার ভিলা পার্কে অ‌্যাস্টন ভিলার বিরুদ্ধে ১-২ হারতে হল ম‌্যান সিটিকে। জোড়া গোল করে নায়ক নিকোলাস জ‌্যাকসন।

শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল অ‌্যাস্টন ভিলা। ৬ মিনিটের মাথায় ডিফেন্ডার মার্ক গেহির ভুলে বল পেয়ে অধিনায়ক জন ম‌্যাকগিনের পাস থেকে গোল করেন নিকোলাস। প্রথমার্ধে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি এনজ়ো মারেস্কার দল। ৫২ মিনিটে সমতা ফেরান হালান্ড। চলতি মরসুমে নরওয়ের স্ট্রাইকারের নয় গোল হয়ে গেল। আট মিনিট পরে ফের এক বার অ‌্যাস্টন ভিলাকে এগিয়ে দেন নিকোলাস। ঘরের মাঠে টানা চতুর্থ বারের মতো ম‌্যাঞ্চেস্টার সিটিকে হারাল অ‌্যাস্টন ভিলা।

অন‌্য ম‌্যাচে আর্সেনাল ২-০ হারিয়েছে অ‌্যাস্টন ভিলাকে। গোল করেছেন এজ়রি কনসা এবং গ‌্যাব্রিয়েল ম‌্যাগালহেস। জিতেও দু’য়েই থাকতে হল আর্সেনালকে। হেরেও ৭ ম‌্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোলপার্থক‌্যের (+১১) বিচারে শীর্ষেই হালান্ডরা।

এ দিকে চলতি মরসুমে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের হতাশাজনক খেলার পরে সমর্থকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। ড্রেসিংরুমেও অগ্নিগর্ভ পরিস্থিতি। বোর্নমুথের বিরুদ্ধে নামার আগে এই অবস্থায় ম‌্যানেজার মাইকেল ক‌্যারিকের পাশে দাঁড়াচ্ছেন গোলরক্ষক সেন লামেন্স।

এক চ‌্যানেলে সাক্ষাৎকারে লামেন্স বলেছেন, “খেলার ধরনের দিক থেকে মনে হয় গত মরসুমের তুলনায় চলতি মরসুমে ভাল খেলছি। এই মরসুমে আমাদের খেলার ধরনে কিছু পরিবর্তন করতে হয়েছে। ফলে ছকও বদলেছে।”

রাতারাতি যে সাফল‌্য আসবে না, সে কথাও জানিয়েছেন লামেন্স। তাঁর বক্তব‌্য, “প্রত‌্যেক দিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ম‌্যানেজারও আমাদের পাশে রয়েছেন।” ক‌্যারিককে আরও চিন্তায় রেখেছে বোর্নমুথের বিরুদ্ধে পরিসংখ‌্যান। শেষ ছয় ম‌্যাচে বোর্নমুথের বিরুদ্ধে জিততে পারেনি ম‌্যান ইউ। রবিবার সেই পরিুসংখ‌্যান বদলানোই পরীক্ষাহতে চলেছে ক‌্যারিকের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Erling Haaland Manchester City Aston Villa English Premier League EPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy