E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তিন ম্যাচ পরে জয় ম্যান ইউনাইটেডের

প্রথমার্ধে জাঁ-ফিলিপ মাতেতার পেনাল্টিতে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। কিন্তু বিরতির পর জ়ার্কজ়ি ও ম্যাসন মাউন্টের গোলে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইউনাইটেড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৩
সেলহার্স্ট পার্কে খেলতে এসে প্রথম দল হিসেবে জয় নিয়ে ফিরছে ইউনাইটেড।

সেলহার্স্ট পার্কে খেলতে এসে প্রথম দল হিসেবে জয় নিয়ে ফিরছে ইউনাইটেড। ছবি: রয়টার্স।

প্রায় এক বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল পেলেন জোশুয়া জ়ার্কজ়ি। ইপিএলে টানা তিন ম্যাচ পরে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ২-১ জিতল রুবেন আমোরিমের দল।

প্রথমার্ধে জাঁ-ফিলিপ মাতেতার পেনাল্টিতে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। কিন্তু বিরতির পর জ়ার্কজ়ি ও ম্যাসন মাউন্টের গোলে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইউনাইটেড।

২০২৪ সালের ডিসেম্বরে এভার্টনের বিরুদ্ধে গোল করার পরে লিগে আর জালে বল জড়াতে পারছিলেন না জ়ার্কজ়ি। ডাচ ফরোয়ার্ড গোল পাননি টানা ২৪ ম্যাচে। বোলোনিয়া থেকে ৩ কোটি ৬০ লাখ পাউন্ডে নিয়েছিল ইউনাইটেড। কিন্তু কোনও ভাবেই গোল পাচ্ছিলেন না। চেলসি থেকে ইউনাইটেডের যোগ দেওয়া মাউন্টের সময়ও ভাল যাচ্ছিল না। চোটের সঙ্গেই বেশি লড়াই করতে হচ্ছিল তাঁকে। চলতি মরসুমে দ্বিতীয় গোল পেলেন তিনি।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জনের এভারটনের কাছে হারার পর এই জয় আমোরিমের দলের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। এ বছরের ১৫ ফেব্রুয়ারির পর সেলহার্স্ট পার্কে খেলতে এসে প্রথম দল হিসেবে জয় নিয়ে ফিরছে ইউনাইটেড।

অন্য দিকে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-০ জেতে লিভারপুল। ৬০ মিনিটে গোল করেন আলেকজ়ান্ডার ইসাক। সংযুক্ত সময় ২-০ করেন কোডি গাকপো।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
EPL Manchester United

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy