Advertisement
E-Paper

শনিবার যুবভারতীতে ‘ঘরের মাঠে’ খেলবে ব্রাজ়িল, জানালেন অধিনায়ক মার্কুইনহোস, মুখে গুরপ্রীতের কথাও, অতীত নিয়ে ভাবতে চান না

ভারতের সমর্থক তাঁর কাছে অজানা নয়। জানেন, নিজের দেশের বাইরে হয়তো সবচেয়ে বেশি ব্রাজ়িল সমর্থক রয়েছেন ভারতেই। তাঁদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন ব্রাজ়িলের অধিনায়ক মার্কুইনহোস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৮:২৭
football

সাংবাদিক বৈঠকে মার্কুইনহোস। ছবি: পিটিআই।

প্রথম বার এসেছেন ভারতে। তবে ভারতের সমর্থক তাঁর কাছে অজানা নয়। তিনি জানেন, নিজের দেশের বাইরে হয়তো সবচেয়ে বেশি ব্রাজ়িল সমর্থক রয়েছেন ভারতেই। তাঁদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন ব্রাজ়িলের অধিনায়ক মার্কুইনহোস। পাশাপাশি, তাঁর মুখে উঠে এসেছে ভারতের গোলকিপার গুরপ্রীত সিংহ সঁধুর কথাও।

সাংবাদিক বৈঠকে মার্কুইনহোস বলেন, “ভারতের মতো দেশে খেলতে পারা খুব ভাল সুযোগ। জয় ছাড়া কিছুই ভাবছি না। অনেক দিন এই দলের সঙ্গে রয়েছি। তবে তরুণ ফুটবলারেরা এখানে এসে যে অভ্যর্থনা পেয়েছে তা ভোলার মতো নয়। গোটা দল আরও ভাল খেলার ব্যাপারে অনুপ্রাণিত।”

তিনি আরও বলেন, “ভারতের মতো দেশে এত সমর্থকের সামনে খেলতে পারা সম্মানের। আমরা অনুপ্রাণিত। ব্রাজ়িলের বাইরে বোধহয় ভারতেই সবচেয়ে বেশি ব্রাজ়িলের সমর্থক রয়েছেন। তাই আমাদের কাছে বিষয়টা আনন্দের।”

প্যারিস সঁ জরমেঁর হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মার্কুইনহোস। ব্রাজ়িলের হয়ে কোপা আমেরিকাও জিতেছেন। তিনি জানিয়েছেন, ভারতের ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করেই এ দেশে এসেছেন তাঁরা। মার্কুইনহোসের কথায়, “ভারত এ বছর ছ’টার মতো ম্যাচ খেলেছে। প্রতিটা ম্যাচে জয় ছাড়াও আলাদা ইতিহাস এবং গুরুত্ব রয়েছে। ব্রাজ়িলও ভাল করে বিশ্লেষণ করেছে ভারতকে।”

এর পরেই মার্কুইনহোসের মুখে উঠে আসে গুরপ্রীতের কথা। বলেছেন, “এটা গুরপ্রীতের ৯০তম ম্যাচ হতে চলেছে। খুব ভাল ব্যাপার। মনে হয় না ভারতকে কোনও পরামর্শ দেওয়ার দরকার আছে। ওরা অত্যন্ত পেশাদার। ভারত এবং ব্রাজ়িলের সমর্থকদের কাছে এটা খুব ভাল মুহূর্ত।”

২০০২-এর পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজ়িল। গত বিশ্বকাপেও নরওয়ের কাছে প্রি-কোয়ার্টারে হেরে বিদায় নিতে হয়েছে। তবে মার্কুইনহোস অতীতের দিকে তাকাতে চান না। বলেছেন, “বিশ্বকাপের পর আমরা বর্তমান এবং ভবিষ্যতে নজর দিচ্ছি। এ ধরনের ম্যাচ থেকেই প্রস্তুতি নিচ্ছি। আগে কী হয়েছে ভাবার দরকার নেই। এখন আমরা অনেক সংগঠিত।”

Brazil Football Indian Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy