E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বচসার অভিযোগ অস্বীকার নেমারের

শনিবার রাতে সাপেকোয়েন্সের সঙ্গে ২-২ ড্র করে স্যান্টোস। পরের দিন পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনে ফুরফুরে মেজাজেই ছিলেন নেমার। ছবি তোলেন, কফি পানও করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৭:২৯
নেমার দা সিলভা স‍্যান্টোস জুনিয়র।

নেমার দা সিলভা স‍্যান্টোস জুনিয়র। — ফাইল চিত্র।

ফের বিতর্কে নেমার দা সিলভা স‍্যান্টোস জুনিয়র। স‍্যান্টোস এফসি-র জার্সিতে জোড়া গোল করার পরে ড্রেসিংরুমে সতীর্থের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ারঅভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

শনিবার রাতে সাপেকোয়েন্সের সঙ্গে ২-২ ড্র করে স্যান্টোস। পরের দিন পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনে ফুরফুরে মেজাজেই ছিলেন নেমার। ছবি তোলেন, কফি পানও করেন। কিন্তু মূল দলের অনুশীলন শুরু হওয়ার আগেই বেরিয়ে যান। ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, কোচিং স্টাফের অনুমতি ছাড়াই নেমার অনুশীলন মাঠ ছেড়েছেন। এখানেই শেষ নয়, জানা গিয়েছে সাপেকোয়েন্স ম্যাচের পরে ড্রেসিংরুমে স‍্যান্টোসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্তেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াসকে গালাগাল করেছেন নেমার। এ ছাড়াও ম্যাচের ৬২ মিনিটে আত্মঘাতী গোল করা ডিফেন্ডার আনানিয়াসের যোগ‍্যতা নিয়েও নাকি প্রশ্ন তুলেছেন।

নেমার যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এমন কিছু খবর দেখছি, যা সম্পূর্ণ মিথ‍্যে। যিনি এই সব রটিয়েছেন , তাঁকে বলছি, দয়া করে এ রকম করবেন না। মিথ্যে বলবেন না। তরুণ সতীর্থদের আলাদা করে ধমক দেওয়া বা তাদের উপর চড়াও হওয়ার কোনও ঘটনা ঘটেনি।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Neymar Brazil

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy