Advertisement
E-Paper

বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ন’বছর একসঙ্গে থাকার পর গাঁটছড়া বাঁধলেন জর্জিনার সঙ্গে

পর্তুগালের ফুটবল তারকা রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ও জর্জিনার পরস্পরের হাত ধরে থাকার একটি ছবি পোস্ট করেছেন। বিয়ের আংটিও সেই ছবিতে দেখা যাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১১:৫৩
Georgina Rodriguez and Cristiano Ronaldo

জর্জিনার সঙ্গে রোনাল্ডো। —ফাইল চিত্র

চুটিয়ে সংসার করছেন। শুধু বিয়েটাই এত দিন হয়নি। সেটাও সেরে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা রদ্রিগেজ়। ন’বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। অবশেষে তাঁরা আংটিবদল করলেন।

পর্তুগালের ফুটবল তারকা রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ও জর্জিনার পরস্পরের হাত ধরে থাকার একটি ছবি পোস্ট করেছেন। বিয়ের আংটিও সেই ছবিতে দেখ যাচ্ছে। রোনাল্ডো লিখেছেন, ‘‘সি (হৃদয়ের ইমোজি) জি’’। পর্তুগালের কাসকাইসে শহরে বিয়ের অনুষ্ঠান হয়।

Marriage of Cristiano Ronaldo

বিয়ের এই ছবি পোস্ট করেছেন রোনাল্ডো। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর জর্জিনা তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন। রোনাল্ডো এবং জর্জিনার পাঁচ সন্তান। ১৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র সবচেয়ে বড়। এরপর রয়েছে ৯ বছরের যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও, ৮ বছরের মেয়ে আলানা, ৪ বছরের মেয়ে বেলা। রোনাল্ডোর সঙ্গে জর্জিনার প্রথম সাক্ষাৎ হয়েছিল ন’বছর আগে। তখন থেকেই সম্পর্কের শুরু।

এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেন রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই তিনি ঘোষণা করেছিলেন, এটিই তাঁর জীবনের শেষ বিশ্বকাপ। সেই ম্যাচে হেরে যায় পর্তুগাল। রোনাল্ডোর অভিষেকের পর থেকে পর্তুগাল ২০০৬ সালে চতুর্থ হয়। ২০১০, ২০১৮ এবং এই বছর প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যান রোনাল্ডোরা। ২০২২ সালে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে পৌঁছোয়।

Georgina Rodriguez

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy