Advertisement
E-Paper

ক্লাব ছাড়ো! ৭৩ ম্যাচে ৬৩ গোল করেও সমালোচনার মুখে এমবাপে, রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত ফরাসি তারকার

প্রতি সপ্তাহে রিয়াল মাদ্রিদ প্রায় সাড়ে ৬ কোটি টাকা বেতন দেয় কিলিয়ান এমবাপেকে। তার বদলে তিনি ক্লাবকে কী দিয়েছেন, সেই প্রশ্ন উঠছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৪:১২
football

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

প্যারিস সঁ জরমঁ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি কিলিয়ান এমবাপে। স্প্যানিশ ক্লাবের হয়ে ৭৩ ম্যাচ খেলে ৬৩ গোল করলেও যে কারণে তাঁকে নেওয়া হয়েছিল, তা করে দেখাতে পারেননি তিনি। সেই কারণে সমালোচনা বাড়ছে এমবাপেকে ঘিরে। রিয়াল মাদ্রিদ ছেড়ে তাঁর চলে যাওয়া উচিত, এমনটাই দাবি উঠছে।

গত সপ্তাহে রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারালেও গোলরক্ষককে একা পেয়েও দু’বার গোল করতে পারেননি এমবাপে। তাই তাঁকে আরও বেশি নিশানা করেছেন সমর্থকেরা। দু’একটি ক্ষেত্রে ড্রিবল করতে গিয়ে নিজেই বল খুইয়েছেন এমবাপে। সমাজমাধ্যমে হাসির খোরাকে পরিণত হয়েছেন তিনি।

প্রতি সপ্তাহে রিয়াল মাদ্রিদ প্রায় সাড়ে ৬ কোটি টাকা বেতন দেয় এমবাপেকে। তার বদলে তিনি ক্লাবকে কী দিয়েছেন, সেই প্রশ্ন তুলছেন সমর্থকেরা। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। জানিয়েছিলেন, এই ক্লাবে খেলা তাঁর স্বপ্ন ছিল। কিন্তু গত দুই মরসুমে একটি সুপার কাপ ও ইন্টারকনটিনেন্টাল কাপ ছাড়া ক্লাবকে কিছু দিতে পারেননি তিনি। সমর্থকেরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকিয়ে থাকেন। সেই দুই ট্রফি অধরা এমবাপের।

এ বারও আট ম্যাচে ছয় জয় ও দুই হারের ফলে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সেখানে আট ম্যাচের সব ক’টিই জিতেছে। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সেই কারণেই এমবাপেকে নিয়ে সমালোচনা বাড়ছে।

কিছু রিপোর্টে জানা গিয়েছে, এমবাপেও রিয়ালে খুশি নন। ২০২৭ সালে চুক্তি শেষ হলেই ক্লাব ছাড়তে চান তিনি। স্প্যানিশ ক্লাবের সঙ্গে তাঁর খেলার ধরন মিলছে না। সেই কারণেই এই সমস্যা। জানা গিয়েছে, এমবাপে ক্লাব ছাড়তে চাইলে রিয়ালও নাকি তাঁকে আটকাবে না। রিয়াল ছাড়লে প্রিমিয়ার লিগের কোনও ক্লাবে খেলতে পারেন এমবাপে। তবে কি এই অল্প দিনেই স্বপ্নের ক্লাবে খেলার মোহভঙ্গ হয়েছে এমবাপের? তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Kylian Mbappe Real Madrid

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy