Advertisement
E-Paper

কমনওয়েলথে সোনা জিততেই চাকরিতে পদোন্নতি বাঙালি অস্মিতার, উত্তরপ্রদেশ পুলিশের বড় পদে বসছেন জুডো খেলোয়াড়

কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে সোনা জিতে নজির গড়েছিলেন ত্রিপুরার বাঙালি ক্রীড়াবিদ অস্মিতা দে। এ বার চাকরিতেও পদোন্নতি হল তাঁর। উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে উন্নীত করতে চলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ২০:৫৪
sports

সোনার পদক হাতে অস্মিতা। ছবি: পিটিআই।

কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে সোনা জিতে নজির গড়েছিলেন ত্রিপুরার বাঙালি ক্রীড়াবিদ অস্মিতা দে। এ বার চাকরিতেও পদোন্নতি হল তাঁর। উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে সাব-ইনস্পেক্টর থেকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে উন্নীত করতে চলেছে।

কমনওয়েলথে জুডোর ফাইনালে কানাডার হেইডি কুয়াচকে হারান অস্মিতা। তাঁর আগে কোনও ভারতীয় খেলোয়াড় সোনা জিততে পারেননি। যদিও অস্মিতার পরেই সোনা জেতেন হর্ষ সিংহ। তবু প্রথম খেলোয়াড় হিসাবে সোনা জেতার কৃতিত্ব অস্মিতার।

এক ওয়েবসাইটে অস্মিতা বলেছেন, “আমাকে বলা হয়েছে যে ডিএসপি করা হবে। একটা চিঠি পেয়েছি। সেখানেই লেখা ছিল। এখন আমি সাব-ইনস্পেক্টর। উত্তরপ্রদেশের পুলিশ প্রচুর সমর্থন কতরেছে আমাকে। কমনওয়েলথে যাওয়ার আগে আর্থিক সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ। এই সমর্থন, নিরাপত্তা এবং আর্থিক সাহায্য আমি কোনও দিন ভুলব না। উত্তরপ্রদেশ পুলিশ অনেক ভাবে আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে।”

ডিসেম্বরে বাবাকে হারিয়েছিলেন অস্মিতা। সোনা জয়ের পর বাবার কথা বলেছিলেন। চাকরিতে পদোন্নতির পরেও তাঁর মুখে বাবার কথা। বলেছেন, “আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতে পারে। এই পদোন্নতি ওঁকে উৎসর্গ করছি। ওঁর খুব কাছের ছিলাম। আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন।”

উত্তরপ্রদেশ পুলিশের এক কর্তা বলেছেন, “হ্যাঁ, অস্মিতাকে ডিএসপি পদমর্যাদায় উন্নীত করা হচ্ছে। চিঠি তৈরি করা হচ্ছে। এ বার পুরো প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথকেও চিঠি পাঠানো হয়েছে। উনি সই করলেই আনুষ্ঠানিক ভাবে অস্মিতা ডিএসপি পদে যোগ দেবে।”

Commonwealth Games 2026 Judo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy