Advertisement
E-Paper

আইপিএলে নাইটদের হয়ে ওপেন করতে পারেন যাঁরা

চার দিন পরেই শুরু হচ্ছে খেলা ও বিনোদনের সবচেয়ে রোমাঞ্চকর কম্বিনেশন— আইপিএল। রবিবার ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে নাইট রাইডার্স।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ১৬:৫১
চার দিন পরেই শুরু হচ্ছে খেলা ও বিনোদনের সবচেয়ে রোমাঞ্চকর কম্বিনেশন— আইপিএল। রবিবার ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে নাইট রাইডার্স। কারা হতে পারেন নাইটদের ওপেনার? দেখে নেওয়া যাক এক ঝলকে।
০১ / ০৬

রবিন উথাপ্পা: শেষ কয়েকটা মরসুমে নাইটদের ইনিংসের ওপেন করছেন কর্নাটকের এই ব্যাটসম্যান। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনিই। এ বারেও রবিন নাইটদের ইনিংস শুরু করার অন্যতম দাবিদার।
০২ / ০৬

ইশাঙ্ক জাগ্গি: নিজের রাজ্য ঝাড়খণ্ডের হয়ে তিন নম্বরে নামেন ইশাঙ্ক। রঞ্জিতে বেশ ভাল পারফর্ম করার পর যোগ দিয়েছেন নাইট রাইডার্সে। ওপেনিং স্লটে তাঁকে দেখা যেতেই পারে।
০৩ / ০৬

শুভমন গিল: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের অন্যতম নায়ক এই ডানহাতি দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁকে ওপেনিংয়ে নামিয়ে চমকে দিতে পারে নাইটরা।
০৪ / ০৬

ক্রিস লিন: গত আইপিএলে নাইটদের হয়ে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এ বারে নাইটদের হয়ে ওপেনিংয়ে তাঁকে দেখা যেতেই পারে।
০৫ / ০৬

সুনীল নারিন: গত আইপিএলে নারিনকে দিয়ে ওপেন করিয়ে সাফল্য পেয়েছিল নাইট রাইডার্স। এ বারেও পিঞ্চ হিটার নারিনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।
০৬ / ০৬

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy