E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নরওয়ের পরে সেন্ট লুইস, প্রজ্ঞার শাসন চলছে

গ্র্যান্ড চেস টুরের (জিসিটি) পয়েন্ট টেবলে দু’নম্বরে উঠে এলেন প্রজ্ঞা। যা তাঁর জিসিটি ফাইনালে যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত করে ফেলল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ০৬:৪৪
সেরা: দাপটে শেষ করে ট্রফি নিয়ে প্রজ্ঞা। গ্র্যান্ড চেস টুর

সেরা: দাপটে শেষ করে ট্রফি নিয়ে প্রজ্ঞা। গ্র্যান্ড চেস টুর

নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিয়েছিলেন কী রকম ছন্দে আছেন প্রজ্ঞানন্দ। এ বার ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মুকুটে যোগ হল আরও একটি পালক। সেন্ট লুইস দাবা প্রতিযোগিতায় প্রথম বার চ্যাম্পিয়ন হলেন তিনি।

এক রাউন্ড বাকি থাকতেই সেরার খেতাব নিশ্চিত করে ফেলেন ২০ বছর বয়সি। শুক্রবার উজ়বেকিস্তানের জ়াভোখির সিন্দারভের সঙ্গে ড্র করার পরেই তাঁর ট্রফি জয় নিশ্চিত হয়ে যায়। প্রজ্ঞা শেষ করেন ২৩.৫ পয়েন্টে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ়বেকিস্তানের বিশ্বচ্যাম্পিয়নশিপের দাবিদার সিন্দারভের চেয়ে এগিয়ে।

গ্র্যান্ড চেস টুরের (জিসিটি) পয়েন্ট টেবলে দু’নম্বরে উঠে এলেন প্রজ্ঞা। যা তাঁর জিসিটি ফাইনালে যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত করে ফেলল। র‌্যাপিড বিভাগে সিন্দারভের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে জয়ের পরে ব্লিজ়ৎ বিভাগে প্রজ্ঞা স্রেফ একটি গেম হারেন। ফলে সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে সংগ্রহ করেন ১১.৫। সিন্দারভ শেষ করেন ২২ পয়েন্টে। আমেরিকার ওয়েসলি সো তৃতীয় স্থানে শেষ করেন ২০ পয়েন্ট নিয়ে।

জয়ের পরে প্রজ্ঞা বলেছেন, ‘‘আমি দারুণ খুশি এই ফল এবং যে রকম মানের খেলা হয়েছে তাতে। এটা আমার প্রথম বড় কোনও র‌্যাপিড প্রতিযোগিতায় জয়। তাই আরও বেশি আনন্দ হচ্ছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
chess Norway

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy