Advertisement
E-Paper

খেলা চলাকালীন দর্শকদের উত্তপ্ত করেন কোহালি, অভিযোগ স্টিভ ওয়-র

বাগবিতণ্ডা অব্যাহত। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যতই এগোচ্ছে দু’দলের মধ্যেকার চাপা উত্তাপ ছড়িয়ে পড়ছে দুই দেশের বোর্ড-প্রশাসন থেকে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যেও। এ বার সেই বিতর্কে ঘি ঢাললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১২:২৩
বিরাটের বিরুদ্ধে নয়া অভিযোগ স্টিভের

বিরাটের বিরুদ্ধে নয়া অভিযোগ স্টিভের

বাগবিতণ্ডা অব্যাহত। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যতই এগোচ্ছে দু’দলের মধ্যেকার চাপা উত্তাপ ছড়িয়ে পড়ছে দুই দেশের বোর্ড-প্রশাসন থেকে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যেও। এ বার সেই বিতর্কে ঘি ঢাললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়।

বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন স্টিভ। তিনি অভিযোগ করেন, বোলার যখন ডেলিভারি করতে উদ্যত হন, তখন অধিনায়ক কোহালি ইচ্ছাকৃত ভাবে উত্তপ্ত করতে থাকেন দর্শকদের। ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করার ক্ষেত্রে বিরাটের এমন আচরণের সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন- এ বার ধোনির শহরে পৌঁছে গেল বাইশ গজ নিয়ে নাটক

দিল্লির একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে এসে স্টিভ ওয় জানান, ‘খেলা চলাকালীন দু’দলের মধ্যে অভব্য আচরণ লক্ষ করা গিয়েছে। দুই অধিনায়ক একসঙ্গে বসে এই সমস্যা মিটিয়ে নেওয়া উচিত।’ এর আগেই ডিআরএস কাণ্ডে স্টিভ স্মিথকে ক্লিনচিট দিয়ে দেয় আইসিসি। তা নিয়ে কম জলঘোলা হচ্ছে না ক্রিকেট মহলে। এ বার বিরাটকে নিয়ে স্টিভ ওয়-র এই অভিযোগ এউ বিতর্ক আরও উস্কে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Steve Waugh Virat Kohli Steven Smith India vs Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy