Advertisement
E-Paper

আইএসএলে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ। চোরবাগান বিপর্যয়ের তদন্ত কোন পথে। দিনভর নজরে কী কী

দানি রামিরেজ়, এডমুন্ড লালরিনডিকারা কি জয়ের ধারা বজায় রাখতে পারবেন? খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের সামনে এ বার ইন্টার কাশী। এটিও ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছে গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। দানি রামিরেজ়, এডমুন্ড লালরিনডিকারা কি জয়ের ধারা বজায় রাখতে পারবেন? খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

চোরবাগানের মণ্ডপে পদপিষ্টের ঘটনা কী ভাবে, কেন, কার বা কাদের গাফিলতিতে ঘটেছিল— সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে জোরকদমে তদন্ত শুরু হয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও ঘটনার তদন্ত করছে রাজ্য সরকারের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দলও (সিট)। বৃহস্পতিবার দিনভর ওই মণ্ডপে পুলিশ, ফরেনসিক থেকে রাজ্যের সিটের সদস্যদের আনাগোনা ছিল। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এক ঘোষককেও। আজ এই ঘটনার তদন্ত কোন পথে এগোবে?

News of the Day East Bengal ISL 2026-27 indian super league Stampede

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy