Advertisement
E-Paper

ফোনের দিকে তাকিয়ে তিনবার ‘হেল্প হেল্প’ চিৎকার! গ্রাহকের প্রাণ বাঁচাতে ডিভাইসে নতুন প্রযুক্তি জুড়ছে গুগ্‌ল

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এসওএস প্রযুক্তিকে আরও উন্নত করছে মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। ফলে ডিভাইস স্পর্শ না করেও জরুরি অবস্থায় সাহায্য চাইতে পারবেন গ্রাহক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৬:৪০
Representative Picture

—প্রতীকী চিত্র।

আরও উন্নত হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘এসওএস’। ফলে এবার থেকে বিপদে পড়লে স্মার্টফোন স্পর্শ না করেই সাহায্য চাইতে পারবেন গ্রাহক। তার জন্য কেবলমাত্র ডিভাইসের দিকে তাকিয়ে ‘হেল্প’ (সাহায্য) বলে চিৎকার করতে হবে তাঁকে! কী ভাবে কাজ করবে এই প্রযুক্তি? এই প্রতিবেদনে তারই হদিস দিল আনন্দবাজার ডট কম।

‘এসওএস’ অর্থাৎ সেভ আওয়ার সোল্স। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বর্তমানে রয়েছে এই প্রযুক্তি। স্মার্টফোনের এমার্জেন্সি বা পাওয়ার সুইচ দীর্ঘক্ষণ চেপে ধরে রাখলে আপৎকালীন নম্বরে নিজে থেকেই হয়ে যায় কলিং। এই পদ্ধতিতে দ্রুত সাহায্য পেয়ে থাকেন গ্রাহক। বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রযুক্তিটি ব্যবহারকারীদের প্রাণও বাঁচিয়েছে।

নতুন ব্যবস্থায় এহেন ‘এসওএস’কে আরও উন্নত করছে মার্কিন টেক জায়ান্ট গুগ্‌ল। ফলে স্মার্টফোন স্পর্শ না করেই সাহায্য চাইতে পারবেন গ্রাহক। ডিভাইসের দিকে তাকিয়ে টানা তিনবার ‘হেল্প’ (সাহায্য) বলে চিৎকার করতে হবে তাঁকে। সঙ্গে সঙ্গেই সুনির্দিষ্ট নম্বরে নিজের থেকে কল করবে ফোন।

উল্লেখ্য, বর্তমানে গুগ্‌ল পিক্সেল এবং স্যামসাঙের কিছু ফ্ল্যাগশিপ ফোনে চালু আছে ‘এসওএস’ ফিচার। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু সুনির্দিষ্ট এলাকায় যার সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। সেটিকেই আরও উন্নত করা হচ্ছে। ভারতেও খুব দ্রুত চালু হতে পারে এই নয়া এসওএস প্রযুক্তি। যদিও আনুষ্ঠানিক ভাবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

এ দেশে অবশ্য এমার্জেন্সি লোকেশন সার্ভিস নামের একটি পরিষেবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালু রেখেছে গুগ্‌ল। যাতে ১১২ নম্বরে ফোন করে পুলিশ বা উদ্ধারকারী দলকে নিজের লাইভ লোকেশন পাঠাতে পারেন গ্রাহক। সংশ্লিষ্ট পরিষেবাটি উত্তরপ্রদেশে যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে।

Android Phone Google Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy