সাধারণ অটোসফরের সময় চোখ খুলে দিলেন অটোচালক। দারুণ অভিজ্ঞতা সঞ্চয়ের কথা সমাজমাধ্যমে জানালেন এক সংস্থার উচ্চপদস্থ কর্তা। বেসরকারি একটি সংস্থার ওই সিইও-র নাম আকাশ গুপ্ত। আকাশ জানিয়েছেন, যখন তিনি চালককে তাঁর দৈনিক আয় সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন তিনি ‘গিগ’ কর্মীদের উপার্জনের বিষয়টি জানতে পেরেছেন।
আরও পড়ুন:
আকাশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর এবং অটোচালকের কথোপকথনের ভিডিয়ো শেয়ার করেছেন। অটোচালকের কাজ, আয় এবং জীবনযাত্রার গল্প নিয়ে আলোচনা করেছেন তিনি। ভিডিয়োতে আকাশ অটোচালকের কাছে জানতে চান যে তিনি দিনে কত আয় করেন। অটোচালক যুবক জানান, কাজের ধরনের উপর ভিত্তি করে তিনি সাধারণত দিনে ৫০০ থেকে ২,০০০ টাকা আয় করেন। মাসে আয় প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা। কথোপকথনের এক পর্যায়ে জানা যায় যে, প্রথম থেকেই অটো চালাতেন না তিনি। আগে তাঁর পেশা অন্য ছিল। অটোচালক জানান যে তিনি আগে গুরুগ্রামের একটি সংস্থায় সুপারভাইজ়ার হিসাবে কাজ করতেন এবং মাসে প্রায় ২৫,০০০ টাকা আয় করতেন, যা বর্তমানে অটো চালিয়ে উপার্জিত আয়ের তুলনায় অনেক কম। অটোচালকের কথা বলার অভিজ্ঞতা ভাগ করার সময় আকাশ তাঁর অনুরাগীদের জানিয়েছেন, ওই অটোচালক দিনে প্রায় আট ঘণ্টা কাজ করেন এবং যাবতীয় খরচ মেটানোর পরেও আয়ের একটি উল্লেখযোগ্য অংশ সঞ্চয় করতে পারেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, নিজে উচ্চশিক্ষার সুযোগ না পেলেও ওই চালক তাঁর তিন সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
‘মারুন, মেরে ফেলুন’, যন্তর মন্তরে পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে ‘ককরোচ’! ভাইরাল ভিডিয়োয় হইচই
-
নাবালিকাকে ‘একা’ পেয়ে বাড়িতে ঢোকার চেষ্টা ডেলিভারি কর্মীর! ‘প্ল্যান’ ভেস্তে দিলেন সাহসিনী, ভাইরাল ভিডিয়ো
-
বাড়িতে ঢুকেছে শঙ্খচূড়, প্রাণ বাজি রেখে উদ্ধার ‘স্নেক লেডি’র, মাফলারের মতো জড়ালেন ১০ ফুট সাপকে! ভাইরাল ভিডিয়ো
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অটোচালকের কাহিনি শেয়ার করার সময় আকাশ একে ‘গিগ ইকোনমি’ বা অস্থায়ী কর্মীদের অর্থনীতির একটি উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এই ধরনের অভিজ্ঞতা ভারতে কাজের প্রকৃতির পরিবর্তনকে তুলে ধরে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটাগরিকদের একাংশ মন্তব্য করেছেন, অনেক বেতনভুক চাকরিজীবীর তুলনায় অটোচালকের আর্থিক অবস্থা ভাল। আবার অনেকে সীমিত সুযোগ সত্ত্বেও সন্তানদের শিক্ষার খরচ জোগানোর ক্ষেত্রে অটোচালকের দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন।