Advertisement
E-Paper

অনলাইনে অর্ডার নেওয়া নিয়ে বচসায় সহকর্মীকে মারধর একদল ডেলিভারি কর্মীর! ভয়ানক ঘটনার ভিডিয়ো ভাইরাল

নয়ডার একটি আবাসনে অনলাইন অর্ডারকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় ডেলিভারি কর্মীদের মধ্যে। এক ডেলিভারি কর্মীকে অন্য একদল ডেলিভারি কর্মী প্রায় তাড়া করে পাকড়াও করেন। মারধরও করা হয় তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৪:৪৭
In Greater Noida brawl between delivery riders for online orders, video surfaces

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একটি অনলাইন ডেলিভারি নিয়ে বিবাদের ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের নয়ডার। সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয় বলে জানা গিয়েছে। তীব্র সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।

সংবাদ প্রতিবেদন অনুসারে, নয়ডার সেক্টর ১৫০-এর টাটা ইউরেকা পার্ক আবাসনে এই ঝামেলা বাধে। এক ডেলিভারি কর্মীকে অন্য একদল ডেলিভারি কর্মী প্রায় তাড়া করে পাকড়াও করেন। মারধরও করা হয় তাঁকে। প্রাথমিক ভাবে আবাসনের নিরাপত্তাকর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। এলাকার অন্যান্য লোকজনও উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। তখন পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে জড়িতদের গ্রেফতারও করা হয়। ঘটনাটি গত শনিবারের।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটি অর্ডার কে নেবে, তা নিয়েই তর্কাতর্কি শুরু হয়। আর তার পর তা দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। ‘এনসিআরপত্রিকা’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রাস্তায় জড়ো হয়েছেন একদল লোক। কোনও একটি বিষয়কে নিয়ে ঝামেলায় জড়িয়েছেন তাঁরা। দেখা যায়, এক ব্যক্তিকে তাড়া করছেন বাকিরা। তাড়া করে মারধর করা হচ্ছে তাঁকে।

ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। ঘটনা দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। কারণ যা-ই হোক না কেন, কাউকে ও ভাবে তাড়া করে মারধর করার বিরোধিতা করেছেন সকলেই। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে।

Uttar Pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy