E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রোল কিনতে এসে প্রকাশ্যে গুলি, ধৃত

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দোকানে রোল কিনতে এসেছিল এক ব্যক্তি। সেখানে অন্য এক জনের সঙ্গে বচসা হয় তার। বচসার জেরে হঠাৎই পিস্তল বার করে শূন্যে গুলি চালায় ওই ক্রেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ০৮:৫৩
An image of Gun

—প্রতীকী চিত্র।

প্রকাশ্যে গুলি চালিয়ে গ্রেফতার হল এক ব্যক্তি। শনিবার রাতে নরেন্দ্রপুরের দাসপাড়া এলাকার সুকান্ত পার্কে একটি ফাস্ট ফুডের দোকানের সামনে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দোকানে রোল কিনতে এসেছিল এক ব্যক্তি। সেখানে অন্য এক জনের সঙ্গে বচসা হয় তার। বচসার জেরে হঠাৎই পিস্তল বার করে শূন্যে গুলি চালায় ওই ক্রেতা। গুলিটি গিয়ে লাগে দোকানের জানলায়। ঘটনায় কেউ জখম না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুবল ভক্ত। তার বাড়ি কলকাতার আনন্দপুর থানার পঞ্চান্ন গ্রাম এলাকায়। সুকান্ত পার্ক এলাকায় মুরগির ব্যবসা করে সে। সুবলের দোকানের কাছেই ওই ফাস্ট ফুডের দোকানটি। পুলিশের দাবি, মত্ত অবস্থায় গুলি চালায় অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর, সেভেন এমএম পিস্তল থেকে গুলি চালিয়েছিল সুবল। তাকে গ্রেফতারের পরে পিস্তলটি উদ্ধার করা হয়েছে। মিলেছে একটি তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোলও। কেন অভিযুক্ত সঙ্গে পিস্তল রেখেছিল, কোথা থেকে সে ওই পিস্তল পেল— সে সব খতিয়ে দেখছে পুলিশ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Crime Shoot Gun Shot

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy