কাঁকিনাড়ার দলীয় কর্মীসভা থেকে বিরোধীদের আক্রমণ রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংহের। দিলেন অতিবামপন্থিদের নির্মূল করার বার্তা।
সূত্রের খবর, কাঁকিনাড়ার পানপুর মোড়ে দলীয় কর্মীসভায় এসেছিলেন শ্রমমন্ত্রী। সেখানে তিনি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছড়ার ঘটনাকে কটাক্ষ করে জানান, পৃথিবীতে এমন কোনও ডিম রয়েছে বলে তাঁর জানা নেই যা ছুড়লে গাড়ির কাচ ভাঙতে পারে এবং কাউকে খুন করা যেতে পারে।
সেই কর্মীসভা থেকেই বামেদেরও আক্রমণ করতে ছাড়েননি শ্রমমন্ত্রী। অতিবামপন্থীদের দেশবিরোধী আখ্যা দিয়ে তিনি জানান, অতিবামেরা কোনওদিন ও দেশের ভাল চায়নি। অতিবামেদের নির্মূল করার বার্তা দিতে গিয়ে তিনি বলেন, “ডিম নয় কার্বোলিক অ্যাসিড লাগবে এই অতিবামপন্থীদের তাড়াতে। দু’ঘণ্টা ব্ল্যাকআউট করুক এদেরকে ওয়াশ আউট করে দেব।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই দেশবিরোধী দলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন অর্জুন সিংহ।