Advertisement
E-Paper

আরজি কর কাণ্ড নিয়ে ফের পথে নামার ডাক! সিবিআইয়ের বিরুদ্ধে প্রচারে তাঁর ছবি কেন? প্রশ্ন পানিহাটির বিধায়কের

আরজি করের নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়কের নাম করে বেশ কিছু ছবি-সহ পোস্ট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে বলা হয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে আগামী ১২ নভেম্বর পথে নামা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৬:৫১
Panihati MLA on CBI

পানিহাটির বিধায়ক। —ফাইল চিত্র।

সমাজমাধ্যমে তাঁর নাম এবং ছবি ব্যবহার করে সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। কিন্তু সেই কর্মসূচির সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করলেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক।

আরজি করে দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। টেন্ডার-সহ নানা আর্থিক দুর্নীতির মামলায় ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। সম্প্রতি সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। যা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নেন আরজি করের নির্যাতিতার বাবা। অন্য দিকে, আরজি করের নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়কের নাম করে বেশ কিছু ছবি-সহ পোস্ট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে বলা হয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে আগামী ১২ নভেম্বর পথে নামা হবে। পোস্টে তাঁর ছবি রয়েছে। তবে সোমবার তিনি দাবি করেছেন, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতিবাদ কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। কিন্তু তিনি ওই কর্মসূচির উদ্যোক্তা নন। কর্মসূচির আয়োজন, প্রচার কিংবা পরিচালনার সঙ্গেও তাঁর যোগ নেই। তাঁর অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার করে এই ধরনের প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।

‘ভয়েস অফ অভয়া’ এবং ‘ভয়েস অফ উইমেন’-এর নামে প্রচারিত ওই কর্মসূচির পোস্টে রত্নার কিছু বক্তব্যও তুলে ধরা হয়। বিধায়ক জানিয়েছেন, দেশের বিচারব্যবস্থা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি তিনি আস্থাশীল। আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিটি বিষয়ের সমাধান হওয়া উচিত বলে তিনি মনে করেন। আর তাঁর নাম এবং ছবির অপব্যবহার বন্ধ করা এবং এ হেন বিভ্রান্তিকর প্রচারে তাঁর নাম জড়ানোর প্রতিবাদ করেছেন বিধায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কারা পথে নামছেন, কারা আন্দোলন করতে চাইছেন, তিনি জানেন না। তাঁদের কারও সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

Panihati CBI RG Kar Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy