E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির দেহ

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দু’জনে। ঋণের দায়ে এমন সিদ্ধান্ত বলেও পুলিশের অনুমান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৬:৩৭

— প্রতীকী চিত্র।

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডেরমোল্লারগেট ২০ ফুট এলাকায়। ওই এলাকার একটি বহুতলের ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন তন্ময় দে (৫৪) ও রুমা রক্ষিত দে (৪৮) নামে ওই দম্পতি। শনিবার সকাল থেকে তাঁরা দরজা না খোলায় ওই আবাসনের বাসিন্দারা পুলিশে খবর দেন। জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্রের পুলিশ পৌঁছে ঘর থেকে স্বামী ও স্ত্রীকে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দু’জনে। ঋণের দায়ে এমন সিদ্ধান্ত বলেও পুলিশের অনুমান।

স্থানীয় সূত্রের খবর, প্রায় পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তন্ময় ও রুমা।ওই ফ্ল্যাটের মালিক অমিত কুমার জানান, দু’জনেই কাজে যেতেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও দিন ঝগড়া হতে দেখেননি প্রতিবেশীরা। শনিবার তাঁদের দেহ উদ্ধারের ঘটনায় আবাসনের অন্যান্য বাসিন্দারাও হতবাক হয়ে পড়েছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
unnatural death police investigation Maheshtala

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy