E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিজেপি নেতাকে খুনের তদন্তভার সিআইডি-কে

বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাসকে গত ৮ অগস্ট রাতে বাড়িতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০৯:৪৬

—প্রতীকী চিত্র।

বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের ঘটনার তদন্তভার জেলা পুলিশের হাত থেকে তুলে দেওয়া হল সিআইডি-র হাতে। আদালতের নির্দেশে পুজোর মধ্যেই ওই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, জেলা পুলিশের কাছ থেকে কেস ডায়েরি-সহ একাধিক নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা।

বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাসকে গত ৮ অগস্ট রাতে বাড়িতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে মারা যান তিনি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের লোকজনই পিটিয়ে খুন করেছে রাজীবকে। যদিও পুলিশ দাবি করেছিল, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই।

জেলা পুলিশ সূত্রের খবর, তদন্তে নেমে প্রথমে রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপকে গ্রেফতার করা হয়। পরে মহারাষ্ট্র থেকে ধরা হয় অমিত মণ্ডল নামে আর এক অভিযুক্তকে। পুলিশে দায়ের করা অভিযোগে চার জনের নাম ছিল। চতুর্থ অভিযুক্ত পলাতক। গোয়েন্দারা জানান, রাজীবের মৃত্যুর পিছনে পারিবারিক কারণ থাকতে পারে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CID BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy