E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মেডিক্যাল কলেজের ক্যান্টিন পরিচালনায় অনিয়মের নালিশ

মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবন, বয়েজ হস্টেল ও গার্লস হস্টেলের তিনটি ক্যান্টিনের ইজারার মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ হলেও নতুন করে দরপত্র ডাকা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ০৬:৪৯
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনটি ক্যান্টিন বিনা দরপত্রে তৃণমূল ঘনিষ্ঠদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। মঙ্গলবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অতনু সাঁতরা। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানায়, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিজেপির দাবি, মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবন, বয়েজ হস্টেল ও গার্লস হস্টেলের তিনটি ক্যান্টিনের ইজারার মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ হলেও নতুন করে দরপত্র ডাকা হয়নি। অভিযোগ, সরকারি নিয়ম উপেক্ষা করে পূর্বতন ইজারাদারদের সরিয়ে তৃণমূল ঘনিষ্ঠদের হাতে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এর ফলে গত ১৭ মাসে স্বাস্থ্য দফতরের প্রায় ৩৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অতনু বলেন, ‘‘প্রাক্তন ও বর্তমান দুই অধ্যক্ষই এই ঘটনায় জড়িত। তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে। দরপত্র না ডেকে অবৈধ ভাবে তৃণমূলের লোকের হাতে ক্যান্টিন তুলে দেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি চাই।’’

এই অভিযোগ নিয়ে ওই মেডিক্যাল কলেজের বর্তমান অধ্যক্ষ সিদ্দিক মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মোবাইলে মেসেজেরও জবাব দেননি। প্রাক্তন অধ্যক্ষ উৎপল দাঁ-র সঙ্গেও চেষ্টা করে যোগাযোগ করা যায়নি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Diamond Harbour

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy