E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অটিস্টিক শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায় বছর সাতেক আগে পথ চলা শুরু হয় সংস্থার। অটিজ়ম স্পেকট্রাম ডিজ়অর্ডার যুক্ত থাকা কয়েক জন শিশুর অভিভাবকেরা মিলেই এই সংস্থাটি শুরু করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৯:৩৪
অভিভাবকদের পরিচালনায় অলাভজনক সংস্থা হিসেবেই এই সংগঠন চলছে।

অভিভাবকদের পরিচালনায় অলাভজনক সংস্থা হিসেবেই এই সংগঠন চলছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা একটি সংস্থার বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল রবিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী সভাগৃহে। রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায় বছর সাতেক আগে পথ চলা শুরু হয় ওই সংস্থার। অটিজ়ম স্পেকট্রাম ডিজ়অর্ডার যুক্ত থাকা কয়েক জন শিশুর অভিভাবকেরা মিলেই এই সংস্থাটি শুরু করেন।

সংস্থা সূত্রের খবর, অভিভাবকদের পরিচালনায় অলাভজনক সংস্থা হিসেবেই এটি চলছে। এখানে সকাল সাড়ে ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাচ্চাদের রেখে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পড়াশোনা, থেরাপি সংক্রান্ত যাবতীয় দেখাশোনা করা হয়। বর্তমানে চার থেকে সতেরো বছর বয়সি প্রায় ২৫ জন ছেলে-মেয়ে যুক্ত রয়েছে এই সংস্থার সঙ্গে। তাদের নিয়েই এ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এপ্রিল মাসকে অটিজ়ম সচেতনতার মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এ দিনের অনুষ্ঠানের আয়োজন হয়। মঞ্চে নাচ-গান পরিবেশন করে ছোটরা। অনুষ্ঠানে অংশ নেন অভিভাবকেরাও।

সংস্থার প্রতিষ্ঠাতা, সম্পাদক ঋতুশ্রী মুখোপাধ্যায় বলেন, “বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের জন্যেও এই ধরনের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। কারণ অটিস্টিক শিশুদের মতোই তাদের অভিভাবকেরাও সমাজে অনেকটা কোণঠাসা। একে অপরের থেকে মানসিক সমর্থন দরকার হয়। আমরা সব সময়েই চেষ্টা করি একে অপরের পাশে থাকতে। অভিভাবকদের সচেতন করতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Autism autistic

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy