Advertisement
E-Paper

আট মাসের মাথায় ফের আগুন লাগল নাজিরাবাদের সেই গুদামে, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জানা যায়নি তা-ও। দমকল সূত্রে খবর, আগুন লাগার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ২২:৫২
গুদামে অগ্নিকাণ্ড।

গুদামে অগ্নিকাণ্ড। —নিজস্ব চিত্র।

গত ২৬ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদ এলাকার অগ্নিকাণ্ডে মোট ২৭ জনের মৃত্যু হয়েছিল। সে দিন যে দু’টি গুদামে আগুন লেগেছিল, ষষ্ঠীর রাতে তারই একটিতে ফের আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন ও পুলিশ। বেশ খানিক ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

আট মাস আগে আগুন লেগেছিল একটি ডেকরেটর কোম্পানি ও একটি মোমো সংস্থার গুদামে। সংস্থা সূত্রে দাবি, দুর্ঘটনার পর থেকে সেটি আর তারা ব্যবহার করছিল না। পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। সেখানে ফের আগুন লাগায় প্রথম বার দুর্ঘটনার পরে অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ করা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার রাতে ঘটনাস্থলে এসে ‘নাশকতা’ হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত করেন সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর। তিনি বলেন, ‘‘পরিত্যক্ত গুদামে তেল জাতীয় কিছু জিনিস মজুত ছিল। সেখানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগসূত্র থাকতে পারে।’’

গুদামে আগুন।

গুদামে আগুন। —নিজস্ব চিত্র।

দমকল সূত্রে খবর, কী ভাবে অগ্নিকাণ্ড ঘটল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছেন দমকল আধিকারিকেরা।

Narendrapur Firebreak

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy