E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে খুনের নালিশ

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কৃষ দাস নামে এক যুবকের। বুধবার সন্ধ্যায় এলাকার কয়েক জন দেখেন, বাড়িতে খাটের উপরে ছাত্রীর দেহ পড়ে রয়েছে, পাশেই রয়েছে ওই যুবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ০৯:৩৭
ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। —প্রতীকী চিত্র।

অস্বাভাবিক মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রীর। নরেন্দ্রপুর থানার চড়কতলা এলাকার এই ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে ছাত্রীটির পরিবার। যার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবক পলাতক। তার খোঁজ চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কৃষ দাস নামে ওই যুবকের। বুধবার সন্ধ্যায় এলাকার কয়েক জন দেখেন, বাড়িতে খাটের উপরে ছাত্রীর দেহ পড়ে রয়েছে, পাশেই রয়েছে ওই যুবক। সেই সময়ে ছাত্রীটির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের কৃষ জানায়, তাকে ফোন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। তখনই সে এসে ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করে। না পেরে প্রতিবেশীদের ডাকে।

ছাত্রীটির বাড়ির লোকজনের অবশ্য অভিযোগ, কৃষ-ই শ্বাসরোধ করে খুন করেছে তাকে। প্রতিবেশীরা জানান, কৃষের আচরণগত নানা সমস্যা আছে। সে এলাকার মহিলাদের কু-ইঙ্গিত করত বলে অভিযোগ। ওই ছাত্রীকেও সে নানা ভাবে হুমকি দিত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। ঘটনার পর থেকে যুবক পলাতক। তার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। ছাত্রীটির পরিবারের সদস্যেরা যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। যুবকের বাবা জানান, ছেলে দোষ করলে শাস্তি হোক। পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
police investigation Sonarpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy