Advertisement
E-Paper

দেগঙ্গায় ১৩ বছরের ছেলেকে খুনের অভিযোগে ধৃত মা! প্রতিবেশীদের দাবি, স্বামীর অনুপস্থিতিতে বসত মদের আসর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে শুভদীপের বাবা কলকাতায় থাকেন। দেগঙ্গার বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী সাথী পাল এবং ছেলে শুভদীপ। প্রতিবেশীদের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে মা এবং ছেলের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৩
শুভদীপ পাল।

শুভদীপ পাল। — নিজস্ব চিত্র।

১৩ বছরের কিশোরকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তার মাকে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার যাদবপুর গ্রামের ঘটনা। মৃতের নাম শুভদীপ পাল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে শুভদীপের বাবা কলকাতায় থাকেন। দেগঙ্গার বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী সাথী পাল এবং ছেলে শুভদীপ। প্রতিবেশীদের দাবি, বিভিন্ন বিষয় নিয়ে মা এবং ছেলের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা হত। শুভদীপ শান্ত স্বভাবের ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিবেশীদের দাবি, সাথীর বাড়িতে বিভিন্ন ব্যক্তির যাতায়াত ছিল। বাড়িতে মদ্যপানের আসর বসত বলেও অভিযোগ স্থানীয়দের একাংশের। এ সব বিষয়ে শুভদীপ প্রতিবাদ করত বলে দাবি প্রতিবেশীদের। ঘটনার রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। তাঁরা বাড়িতে ছুটে যান এবং দেগঙ্গা থানায় খবর দেন। শুভদীপকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। প্রতিবেশীরাই তাকে দ্রুত বারাসত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শুভদীপকে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন বলেও স্থানীয়দের দাবি। তাঁদের অভিযোগ, মায়ের অন্য কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কের কথা বাবার কাছে ফাঁস করে দেওয়ার কথা বলেছিল। সেই ‘ভয়’ থেকেই ছেলেকে মা খুন করেছেন বলে দাবি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Murder

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy