E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অন্তঃসত্ত্বাকে গণধর্ষণের অভিযোগ

হাসপাতাল সূত্রের খবর,মহিলার সন্তান নষ্ট হয়েছে কি না,দেখা হচ্ছে। বছর তেইশের ওই মহিলার স্বামী কাজে অধিকাংশ সময় বাইরে থাকেন। সে রাতে ঘরে একাই ছিলেন মহিলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ০৬:৫৬

—প্রতীকী চিত্র।

তিন মাসের অন্তঃসত্ত্বা এক ইটভাটা শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর২৪ পরগনায়। দিন তিনেক আগে ভাটা চত্বরে ঝুপড়ি-ঘরে ঢুকে দু’জন মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। হামলায় তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে বলে দাবি ওই মহিলার। সোমবার থানায় গণধর্ষণের অভিযোগ করেন তিনি। জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযুক্তদের খোঁজ চলছে। শারীরিক পরীক্ষার জন্য পুলিশ মহিলাকে এ দিন হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্রের খবর,মহিলার সন্তান নষ্ট হয়েছে কি না,দেখা হচ্ছে। বছর তেইশের ওই মহিলার স্বামী কাজে অধিকাংশ সময় বাইরে থাকেন। সে রাতে ঘরে একাই ছিলেন মহিলা। অভিযোগ, রাতের অন্ধকারে দু’জন ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে, প্রাণে মারার হুমকিও দেয়।

মহিলা বলেন, “ওদের বার বার বলি আমি অন্তঃসত্ত্বা। তার পরেও ছাড়েনি। ওরা চলে যাওয়ার পরে মনে হয়, গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে। এতটাই অসুস্থ হয়ে পড়ি, তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। পরে একটু সুস্থ হয়ে থানায় আসি।” মহিলা জানান, তাঁর স্বামী বাড়ি ফিরে গণধর্ষণের কথা জানতে পেরে তাঁকে ছেড়ে চলে যান।

দুই অভিযুক্তের এক জনকে ইটভাটায় কাজের সূত্রে কয়েক মাস ধরে তিনি চেনেন বলে পুলিশকে জানিয়েছেন মহিলা। দাবি, অন্য জন তাঁর অপরিচিত।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gang Rape North 24 Parganas Pregnant Woman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy