E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে মহিলাদের ফুটবল

উদ্যোক্তারা জানান, বাগদার চককাঁঠালিয়া গ্রামের শিশু দেবরাজ সেন দীর্ঘ কয়েক মাস ধরে রোগগ্রস্ত। পরিবারের পক্ষে তার চিকিৎসার বিপুল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০২:৩৬

—প্রতীকী চিত্র।

দূরারোগ্য রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে রবিবার মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বাগদার হেলেঞ্চার একটি ক্লাব। চার দলীয় এই প্রতিযোগিতা ঘিরে এ দিন সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফাইনালে বৃষ্টি ভেজা মাঠেও দারুণ ফুটবল উপহার দেয় অশোকনগর হরিপুর ওম্যান ফুটবল কোচিং ক্যাম্প। তারা ৪-১ গোলে গাঁড়াপোতা দিশারী ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

উদ্যোক্তারা জানান, বাগদার চককাঁঠালিয়া গ্রামের শিশু দেবরাজ সেন দীর্ঘ কয়েক মাস ধরে রোগগ্রস্ত। পরিবারের পক্ষে তার চিকিৎসার বিপুল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। বিষয়টি জানার পরেই হেলেঞ্চার ওই ক্লাব অর্থ সংগ্রহে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রতিযোগিতায় যোগদান করে গাঁড়াপোতা দিশারী ফুটবল অ্যাকাডেমি, গোবরডাঙা ফুটবল ওয়ারিয়র্স, অশোকনগর হরিপুর ওম্যান ফুটবল কোচিং ক্যাম্প এবং দত্তপুকুর জাগ্রত সঙ্ঘ ফুটবল কোচিং ক্যাম্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক সোমা ঠাকুর। ছিলেন বাগদা মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল এবং বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখোহরি ঘোষ। অতিথিরা আয়োজকদের এই সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সবস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। ফাইনালের পরে উদ্যোক্তাদের তরফে থেকে সংগ্রহ করা অর্থ দেবরাজ সেনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Medical Football Match

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy