Advertisement
E-Paper

শুক্রবার শিলিগুড়িতে একগুচ্ছ কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রী শাহের, শনিবার পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠক

বৃহস্পতিবার রাতে সুকনার একটি হোটেলে ছিলেন শাহ। শুক্রবার সকালে সেখান থেকে তিনি যাবেন শিলিগুড়িতে এসএসবি (সশস্ত্র সীমা বল)-র আঞ্চলিক সদর দফতরে। সেখানে শিলিগুড়ি করিডর বা ‘চিকেন্‌স নেক’ নিয়ে দু’টি বৈঠকে যোগ দেবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১২:০৪
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

দু’দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। শনিবার পাহাড়ের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৃহস্পতিবার রাতে শিলিগুড়িতে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং বিশাল লামা, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। দু’দিনের সফরে শাহের নজরে থাকছে সীমান্তে নিরাপত্তা এবং পাহাড়ের সমস্যা।

বৃহস্পতিবার রাতে সুকনার একটি হোটেলে ছিলেন শাহ। শুক্রবার সকালে সেখান থেকে তিনি যাবেন শিলিগুড়িতে এসএসবি (সশস্ত্র সীমা বল)-র আঞ্চলিক সদর দফতরে। সেখানে শিলিগুড়ি করিডর বা ‘চিকেন্‌স নেক’ নিয়ে দু’টি বৈঠকে যোগ দেবেন তিনি। সেই বৈঠকে বিএসএফ কর্তাদেরও থাকার কথা রয়েছে। দুপুরে এসএসবি আধিকারিকদের সঙ্গে মধ্যাহ্নভোজনেও যোগ দেওয়ার কথা শাহের।

সেখান থেকে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে যাবেন শাহ। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র প্রদর্শনী উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন শুভেন্দু-সহ রাজ্যের মন্ত্রীরা। আগামী ২৬ অগস্ট পর্যন্ত ওই প্রদর্শনী চলবে। ওই কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সচেতন করে প্রচার চালানো হবে। যাঁরা যোগ দেবেন, তাঁদের বুঝিয়ে দেওয়া হবে, আইপিসির (ভারতীয় দণ্ডবিধি) কোন ধারা বদলে এখন বিএনএস-এর কী ধারা হয়েছে।

শুক্রবার বিকেলে কর্মসূচি সেরে হোটেলে ফিরে যাওয়ার কথা শাহের। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। শনিবার হোটেলেই পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন শাহ। পর পর দু’টি বৈঠক রয়েছে সেদিন। সেই বৈঠক সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা শাহের।

Amit Shah ssb

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy