Advertisement
E-Paper

নির্মল ঘোষের পরে আরজি কর কাণ্ডে গ্রেফতার আরও এক, এ বার পুলিশের জালে প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ‍্যায়

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ০০:৪৪
সঞ্জীব মুখোপাধ্যায়।

সঞ্জীব মুখোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর কাণ্ডে গ্রেফতার আরও এক জন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরে আরজি করের ঘটনায় নতুন করে এফআইআর দায়ের হয়েছে। বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগ, নির্যাতিতার পরিবারের কথা না শুনে দ্রুত সৎকার করা হয়েছিল মৃতার দেহ। সেই অভিযোগেই এ বার গ্রেফতার হলেন নির্যাতিতার প্রতিবেশী তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়।

অভিযুক্তকে গ্রেফাতর করে নিয়ে যাওয়া হচ্ছে।

অভিযুক্তকে গ্রেফাতর করে নিয়ে যাওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

পুলিশ সূত্রে খবর, কলকাতার চিনার পার্কের একটি বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চলছে আত্মগোপন করে থাকা অপর অভিযুক্ত তথা পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র খোঁজে। সম্প্রতি সঞ্জীব দাবি করেছিলেন, ঘটনার দিনে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেই ছিলেন তিনি। প্রতিবেশীকে সাহায্য করতে গিয়েই তিনি বিপদে পড়েছেন বলেও দাবি করেছেন আনন্দবাজার ডট কম-এর কাছে।

প্রসঙ্গত, গত সোমবার নিহত চিকিৎসকের বাবা এফআইআর দাবি করেছিলেন নির্মল-সহ তিন জনের বিরুদ্ধে। তার দু’দিন পেরোতেই গ্রেফতার হলেন দুই জন অভিযুক্ত।

RG Kar Case police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy