Advertisement
E-Paper

আবগারি শুল্ক দুর্নীতি মামলায় ইডির অভিযান, কলকাতা, পুরুলিয়ার পাশাপাশি ভিন্‌রাজ্যেও চলছে তল্লাশি

আবগারি শুল্ক নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৫-১৬ সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। ২০২১ সালে ইসিআইআর দায়ের করে তদন্তে নামে ইডি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১০:৪৪
চলছে ইডির তল্লাশি অভিযান। বাইরে পাহারায় কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকালে পুরুলিয়ায়।

চলছে ইডির তল্লাশি অভিযান। বাইরে পাহারায় কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকালে পুরুলিয়ায়। —নিজস্ব চিত্র।

আবগারি শুল্ক দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযানে নামল ইডি। শুক্রবার সকাল থেকে এই মামলার সূত্রে তল্লাশি অভিযান চলছে কলকাতার একটি মদ বিক্রয়কারী সংস্থার অফিসে। তল্লাশি চলছে পুরুলিয়া এবং ভিন্‌রাজ্যেও।

পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজার সংলগ্ন এলাকায় এক হোটেলমালিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ওই ব্যক্তির নাম সুরজ বিশ্বকর্মা। সুরজের মালিকানাধীন রেস্তরাঁতেও সকাল থেকে তল্লাশি চলছে। বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ইডি সূত্রে খবর, মদ বিক্রির ক্ষেত্রে আবগারি শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই মদ বিক্রয়কারী সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার মদ বিক্রি হত, এমন রেস্তরাঁতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। আবগারি শুল্ক নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৫-১৬ সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। তদন্তে আর্থিক অসঙ্গতির বিষয়টি উঠে আসায় ২০২১ সালে ইসিআইআর দায়ের করে তদন্তে নামে ইডি।

ED Raids

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy