Advertisement
E-Paper

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’! মুম্বইয়ে বিক্ষোভকারী পড়ুয়াদের হুমকি পুলিশকর্মীর, খবর প্রকাশ্যে আসতেই সাসপেন্ড

মুম্বই কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে ওই পুলিশকর্মীর শাসানির একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। বিষয়টির গুরুত্ব বিচার করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১৬:২২
Will frame drug case against you, Mumbai cop allegedly threatened student protesters suspended

অভিযুক্ত সেই পুলিশকর্মী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নিটের প্রশ্নফাঁসের ঘটনায় পড়ুয়াদের আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে মুম্বইয়েও। গত কয়েক দিন ধরেই বাণিজ্যনগরীর শিবাজি পার্ক, চেম্বুর এবং আজ়াদ ময়দানে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারী সেই পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। শুধু হুমকিই নয়, বিক্ষোভকারী পড়ুয়াদের মাদকের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

মুম্বই কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে ওই পুলিশকর্মীর শাসানির একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। বিষয়টির গুরুত্ব বিচার করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, পড়ুয়াদের তিনি হুমকি দেন, ফের যদি ওই জায়গায় বিক্ষোভ করতে দেখা যায়, তা হলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন। পুলিশকর্মী হুমকি দেন, পড়ুয়াদের ব্যাগের মধ্যে মাদক রেখে দিয়ে তাঁদের কেরিয়ার নষ্ট করে দেবেন। এর পরই পড়ুয়াদের ওই পুলিশকর্মী জানান, তাঁদের জন্য অনেক সমস্যা হচ্ছে।

এই ঘটনা নিয়ে কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রতিবাদের ঝাঁঝ বাড়ায়। প্রবল সমালোচনার মুখে পড়তে হয় মুম্বই পুলিশকে। তার পরই ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। মুম্বই পুলিশের ডিসি (অপারেশনস) আকবর পঠান বলেন, ‘‘এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ করা হবে। বর্তমানে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।’’

সংক্ষেপে
  • দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
  • ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
  • ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
Cockroach Janata Party NEET Paper Leak Case Mumbai police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy