Advertisement
E-Paper

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মত্ত অবস্থায় এক মহিলাকে শ্লীলতাহানি! পান্ডুয়া থেকে গ্রেফতার দুই

গত ২১ অক্টোবর নিজের স্বামীর গাড়িতে বসে খন্যান হাটতলা সংলগ্ন জিটি রোডের রাস্তার দুই দিক থেকে আসা দু’টি দুর্গাপুজোর শোভাযাত্রা নিজের ফোনে ভিডিয়ো রেকর্ড করছিলেন আক্রান্ত মহিলা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০১:৫০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

দশমীর দিন প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে পান্ডুয়া থেকে গ্রেফতার ২। অভিযুক্তেরা দু’জন খন্যান উত্তরপাড়ার বাসিন্দা। তাঁদের গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২১ অক্টোবর নিজের স্বামীর গাড়িতে বসে খন্যান হাটতলা সংলগ্ন জিটি রোডের রাস্তার দুই দিক থেকে আসা দু’টি দুর্গাপুজোর শোভাযাত্রা নিজের ফোনে ভিডিয়ো রেকর্ড করছিলেন আক্রান্ত মহিলা। সেই সময় পুজো কমিটির কয়েকজন তাঁদের গাড়িতে সরাতে বলেন। গাড়ি সরানোর সময় পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বচসা বাধে। মত্ত অবস্থায় কয়েকজন তাঁদের উপর চড়াও হল। ওই মহিলার স্বামীকে প্রথমে গালিগালাজ তার পর মারধর শুরু করেন। প্রতিবাদ করতে গেলে ওই মহিলাকে মারধর এবং শ্লীলতাহানি করা হয়ে বলে অভিযোগ।

ঘটনার পরের দিন ২২ অক্টেবর আক্রান্ত মহিলা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

woman harassment Pandua

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy