Advertisement
E-Paper

শালিমার স্টেশনের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর! পলাতক চালক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শালিমার স্টেশনের দিক থেকে আন্দুল রোডের দিকে যাওয়ার সময় ফ্লাইওভারের উপর অর্থাৎ তিন নম্বর রেলগেটের কাছে ওই স্কুটারটিকে ধাক্কা মারে বিদ্যাসাগর সেতুর দিক থেকে আসা একটি ডাম্পার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৬ ০০:৪৮
দুর্ঘটনার জেরে যানজট রাস্তায়।

দুর্ঘটনার জেরে যানজট রাস্তায়। — নিজস্ব চিত্র।

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বছর তিরিশের এক স্কুটার আরোহীর। মঙ্গলবার রাতে শালিমার স্টেশনের দিক থেকে আন্দুলের দিকে যাওয়ার রাস্তায় একটি ডাম্পার ওই স্কুটারটিকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্কুটার আরোহীকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পলাতক ডাম্পারের চালক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার জেরে অ্যাপ্রোচ রোড থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত দীর্ঘক্ষণ যানজট হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শালিমার স্টেশনের দিক থেকে আন্দুল রোডের দিকে যাওয়ার সময় ফ্লাইওভারের উপর অর্থাৎ তিন নম্বর রেলগেটের কাছে ওই স্কুটারটিকে ধাক্কা মারে বিদ্যাসাগর সেতুর দিক থেকে আসা একটি ডাম্পার। গুরুতর জখম অবস্থায় স্কুটার আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

Road Accident Accidental Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy