E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হাওড়ায় চালু ফেরি পরিষেবা

বৃহস্পতিবার দুপুর থেকে স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। কর্মীদের দাবি, এ দিন সন্ধ্যায় হাওড়া সমবায় দফতরের পক্ষ থেকে বোনাস দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৯:৩০

—প্রতীকী চিত্র।

অবশেষে বৃহস্পতিবার দুপুর থেকেই হাওড়ায় চালু হল ফেরি সার্ভিস। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই এ দিন সকালে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায়সমিতির কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে কর্মীদের পাওনা ও দাবিদাওয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন উমেশ।

এর পরই কর্মীরা তাঁদের কর্মবিরতি তুলে নেন। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। কর্মীদের দাবি, এ দিন সন্ধ্যায় হাওড়া সমবায় দফতরের পক্ষ থেকে বোনাস দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বোনাস না পাওয়ার অভিযোগ তুলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্যপরিষেবা বন্ধ করে দেন হুগলি নদী জলপথ পরিবহণের কর্মীরা। হাওড়া-কলকাতা-সহ ১৬টি রুটের ফেরি বন্ধ হওয়ায় চতুর্থীর দিন ভোগান্তির শিকার হন ঠাকুর দেখতে বেরোনো যাত্রীরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ferry

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy