বছর ঘুরে গিয়েছে। আরামবাগের পল্লিশ্রীতে দ্বারকেশ্বর নদেরউপরে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে ভারী যানচল বন্ধ রয়েছে। বিকল্প নতুন সেতুর দাবি মেটেনি। অবশেষেনতুন সেতু নির্মাণে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলরাজ্য সরকার।
এ দিন রাজ্যের সেচ দফতর থেকে বিকল্প নতুন সেতু নির্মাণে সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্টাকচার তহবিলের (সিআরআইএফ) আবেদন করে প্রকল্প পাঠানো হয় জানিয়ে জেলা সেচ দফতরের এক আধিকারিক বলেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের প্রাথমিক আলোচনার পরে সংশ্লিষ্টতহবিলের অধীন ‘সেতুবন্ধন’ প্রকল্পে এই প্রস্তাব পাঠানো হয়েছে।’’ তিনি জানান, বিকল্প সেতু নির্মাণে প্রায় ৪২০ কোটি টাকার প্রকল্প রচনাকরা হয়েছে।
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাজ্য স্তরের একটি বৈঠকে রামকৃষ্ণ সেতুর বিকল্প নতুন সেতু এবং সেই সেতু না হওয়া পর্যন্ত অস্থায়ী সেতু নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় নতুন সেতু করার ক্ষেত্রে সিআরআইএফ তহবিলের জন্য কেন্দ্রে একটি প্রস্তাব পাঠানোর। অস্থায়ী বিকল্প সেতু নিয়ে দফতরের শীর্ষ মহল থেকে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।