Advertisement
E-Paper

‘ফুচকা খাবি রাখ’, হাতে কুড়ি টাকা গুঁজে দিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ! উত্তরপাড়ায় গ্রেফতার প্রৌঢ়

স্থানীয় সূত্রে খবর, ‘নির্যাতিতা’ এবং অভিযুক্তের বাড়ি পাশাপাশি। পরিবারের অভিযোগ, মেয়েকে প্রায়শই ঘরে নিয়ে গিয়ে খারাপ ভাবে স্পর্শ করতেন অভিযুক্ত। অভিযুক্তকে ‘দাদু’ বলে মেয়েটি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০
Hooghly POCSO Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফুচকা খেতে টাকা দেওয়ার ‘বিনিময়ে’ প্রতিবেশী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। হুগলির উত্তরপাড়ায় গ্রেফতার এক প্রৌঢ়।

স্থানীয় সূত্রে খবর, ‘নির্যাতিতা’ এবং অভিযুক্তের বাড়ি পাশাপাশি। পরিবারের অভিযোগ, মেয়েকে প্রায়শই ঘরে নিয়ে গিয়ে খারাপ ভাবে স্পর্শ করতেন অভিযুক্ত। অভিযুক্তকে ‘দাদু’ বলে মেয়েটি। সোমবার প্রতিবেশী এক মহিলার চোখে পড়ে, ওই নাবালিকা প্রৌঢ়ের ঘর থেকে বেরোচ্ছে। তার হাতে কুড়ি টাকা। মহিলা প্রশ্ন করায় নাবালিকা বলে, ‘দাদু দিয়েছে।’ তার পরেই মেয়েটি খারাপ অভিজ্ঞতার কথা বলে। এ-ও জানায়, ‘দাদু’ ভয় দেখিয়েছেন, কাউকে এ নিয়ে কিছু বললে ফল ভাল হবে না।

ওই প্রতিবেশিনী নাবালিকার বাড়িতে বিষয়টি জানান। ঘটনার কথা পাঁচকান হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই সময় উত্তরপাড়া থানার পুলিশ গাড়ি নিয়ে এলাকায় টহল দিচ্ছিল। মৌখিক অভিযোগের ভিত্তিতে তারা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

POCSO Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy