জামিন পেয়েছিলেন সপ্তাহ দুই আগে। কিন্তু আবার একটি জমি জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান উত্তম কুন্ডু। পুলিশ সূত্রে খবর, নতুন একটি অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতারি।
এর আগেও জমি জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন উত্তম। কয়েক দিনের মধ্যে দ্বিতীয় বার তারকেশ্বর থানার পুলিশের হাতে পাকড়াও হয়েছেন তিনি। অভিযোগ একই। রবিবার ধৃতকে আদালতে হাজির করে পুলিশ।
তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে জমি লুট, ফ্ল্যাট জবরদখল, টাকা হাতানো ইত্যাদি বিভিন্ন অভিযোগ রয়েছে। বিধানসভা ভোটের পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। গত ১২ অগস্ট কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে পরের দিন জামিন পেয়েছিলেন।
আরও পড়ুন:
তার দিন কয়েক আগে উত্তমকে ঋতব্রত তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি করেছিলেন। একদা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতি ছিলেন উত্তম। সেই সময় আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তমের সঙ্গে ঋতব্রতের সুসম্পর্ক তৈরি হয় তখন থেকেই। তৃণমূল দুই শিবিরে বিভক্ত হয়ে যেতেই উত্তমকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি করেন অধুনা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত।