Advertisement
E-Paper

গ্যারাজে সাজানো কেজি কেজি গাঁজার বান্ডিল! হুগলিতে অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও মালিক, উদ্ধার নগদও

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বাবু পাল। তাঁর বাড়ি হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৭
Police recovered several kilograms of cannabis from a garage in Hooghly

উদ্ধার হওয়ার গাঁজার বান্ডিল। —নিজস্ব চিত্র।

সামনে থেকে দেখলে বোঝার উপায় নেই গ্যারাজের আড়ালে চলছে রমরমিয়ে গাঁজার ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে হুগলির পোলবা থানা এলাকার এক গ্যারাজে হানা দিয়ে কেজি কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। হাতেনাতে পাকড়াও ওই গাঁজা কারবারের সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকেও।

পুলিশ সূত্রে খবর, পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামে ছিল ওই গ্যারাজটি। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, রাতের অন্ধকারে গাড়ি করে ওই গ্যারাজ থেকে গাঁজা পাচার হবে। সেই খবর পেয়ে আচমকাই সেই গ্যারেজে হানা দেয় পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল।

পুলিশকে দেখে ওই গ্যারাজ থেকে পালানোর চেষ্টা করায় এক যুবককে হাতেনাতে ধরা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বাবু পাল। তাঁর বাড়ি হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়। তাঁকে সঙ্গে নিয়েই গ্যারেজের ভিতরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে ওই গ্যারাজ থেকে কয়েক কেজি গাঁজা পাওয়া যায়। শুধু তা-ই নয়, নগদ ৭০ হাজার টাকা উদ্ধারও হয়। পুলিশ একটি বোলেরো গাড়িও আটক করেছে বলে জানা গিয়েছে।

অভিযুক্তকে আটক করে পোলবা থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই গ্যারাজ চালাচ্ছিলেন বাবু। কয়েক বছর আগে ওই গ্যারাজ কেনেন। অভিযোগ, গ্যারাজ ব্যবসার আড়ালে চলত বেআইনি ভাবে গাঁজার কারবার। এত পরিমাণ গাঁজা কোথা থেকে এল, কোথায় পাচার করা হচ্ছিল— তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার বাবুকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে।

Ganja Hooghly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy