Advertisement
E-Paper

হাওড়া থেকে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গোলাবাড়ি ও লিলুয়া পুলিশের যৌথ অভিযানে উদ্ধার অপহৃত

একটি বাইক ও একটি স্কুটিতে করে তিন জন এসে ব্যবসায়ীকে অপহরণ করে। অপহরণকারীদের ধরতে গোলাবাড়ি থানা ও লিলুয়া থানার পুলিশ যৌথভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ট্র্যাক করে মোবাইল টাওয়ার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০১:১৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাওড়া স্টেশনের সাবওয়ের সংলগ্ন এলাকা থেকে বুধবার পেয়ারেলাল নাম এক ব্যবসায়ীকে অপহরণ করে দুষ্কৃতীরা। অপহরণ করার পরে ওই ব্যক্তিকে লিলুয়া থানা এলাকার ঝিল রোডের একটি বহুতল আবাসনে বন্দি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। লিলুয়া ও গোলাবাড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে ওই ব্যক্তিকে। আটক করা হয়েছে সাত জনকে।

পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকে ব্যবসায়ীর বাড়ির সদস্যেরা মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। দেখা যায়, একটি বাইক ও একটি স্কুটিতে করে তিন জন এসে ব্যবসায়ীকে অপহরণ করে।

অপহরণকারীদের ধরতে গোলাবাড়ি থানা ও লিলুয়া থানার পুলিশ যৌথভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ট্র্যাক করে মোবাইল টাওয়ার। তাতেই সন্ধান পাওয়া যায় অপহরণকারীদের। বৃহস্পতিবার রাতে লিলুয়ার ঝিল পাড় রোডের একটি আবাসন থেকে সাতজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃতকে। পুলিশ সূত্রে খবর, অপহরণকারীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, ব্যবসায়ীর সঙ্গে আগে থেকেই পরিচয় থাকতে পারে দুষ্কৃতীদের। টাকার লোভেই অপহরণ। তবে অপহরণের নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দুই থানা সূত্রে খবর, আটকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

liluah Golabari Police station

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy